0%

এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় একাধিক শূন্যপদে চাকরির সুযোগ! জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারি সংস্থা  ইন্ডিয়া  ইনফ্রাস্ট্রাকচার  ফিন্যান্স  কোম্পানী  লিমিটেডে আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার কার্যালয়ে কাজের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে এবং আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় একাধিক শূন্যপদে চাকরির (Recruitment) সুযোগ!

সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারালিস্ট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড) পদে মোট ৩৩ জন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা গ্রেড-১ অফিসার হিসেবে যোগ দেবেন এবং প্রথমে তাঁদের দু’বছরের জন্য প্রোবেশনে রাখা হবে, যা প্রয়োজনে চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এই পদে মাসিক বেতন ৪৪,৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৯,১৫০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আরও পড়ুন: টানা ৯ বার বিশ্বের সবথেকে সুখী এই দেশ! তালিকায় কোথায় রয়েছে ভারত?

আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। উল্লেখ্য, এই দুই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার আলাদা মানদণ্ড রয়েছে, যা সংস্থার প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের সমস্ত শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য সংরক্ষিত শ্রেণির জন্য ১০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৬০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ এপ্রিল, তার পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

 

 

আরও পড়ুন: হরমুজের তলায় নতুন আশঙ্কা! স্তব্ধ হবে ইন্টারনেট পরিষেবা? বাড়ছে চিন্তা

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে, যা মে বা জুন মাসে দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে পারে। এরপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যা জুন বা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে জুলাই বা অগস্ট মাসে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে প্রার্থীদের IIFCL- এর ওয়েবসাইট নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker