0%

পারিবারিক বিবাদ থেকে কোর্টকাছারি! প্রাক্তন বৌদির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন অভিনেত্রী

অভিনেত্রী হানসিকা মোটওয়ানি (Hansika Motwani) তাঁর প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এনডিটিভি সূত্রে খবর, মুম্বই সেশনস কোর্টে দায়ের করা এই মামলায় তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। সূত্রে খবর, মুসকান জেমস এর আগে একটি এফআইআর-এ হানসিকা এবং তাঁর ভাই প্রশান্ত মোটওয়ানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, হেনস্তা ও দাম্পত্য জীবনে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এমনকি বিয়ের সময় দামি উপহারের দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, ওই সম্পর্কের মানসিক চাপ থেকেই তিনি বেল’স পালসিতে আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেন।

তবে হানসিকা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভাইয়ের বিবাহিত জীবনে তাঁর ভূমিকা খুবই সীমিত ছিল এবং তিনি তাঁদের সঙ্গে থাকতেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মুসকান তাঁর কাছ থেকে ২৭ লক্ষ টাকা ধার নিয়েও তা ফেরত দেননি। ওই টাকা এড়াতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি অভিনেত্রীর।

হানসিকা আদালতের কাছে আবেদন জানিয়েছেন, যাতে মুসকান ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য না করেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। একইসঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

এর আগে হানসিকা বম্বে হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন করেছিলেন, যার ভিত্তিতে আদালত নোটিস জারি করেছে। পাশাপাশি, অন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি মানহানির মামলাও করেছেন তিনি। দেওয়ানি মামলাটি শীঘ্রই ডিন্ডোশি সেশনস কোর্টে শুনানির জন্য উঠতে পারে।

আরও পড়ুন: জাতপাতের কাছে ভালোবাসা হেরে যায়! কেমন হল মৃণাল ঠাকুরের ডাকয়িত?

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত প্রশান্ত মোটওয়ানি এবং মুসকান ন্যান্সি জেমসের দাম্পত্য কলহ থেকে। ২০২০ সালে তাঁদের বিয়ে হলেও ২০২২ সাল থেকে তাঁরা আলাদা থাকছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘সব কথার শেষে থাকত সহজ’, ছেলেকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্ন বুনতেন রাহুল!

এদিকে, হানসিকার ব্যক্তিগত জীবনও সম্প্রতি আলোচনায় এসেছে। ২০২২ সালের ডিসেম্বরে সোহেল খাতুরিয়াকে বিয়ে করেন তিনি। তবে ২০২৬ সালের মার্চে মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সূত্রে খবর, ২০২৪ সালের জুলাই থেকেই তাঁরা আলাদা থাকছিলেন।

আরও পড়ুন: শোকের ঘরে ক্যামেরা! সহমর্মিতা নাকি আত্মপ্রচারের প্রচেষ্টা? জিৎ-কে নিয়ে প্রশ্নের ঝড়

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker