0%

মাও বিস্ফোরণে বাদ যায় দুই পা, ‘জীবনযুদ্ধে ইস্টবেঙ্গলই প্রেরণা’, ডার্বিতে এসে আবেগঘন বনগাঁর জওয়ান

২০২৩ সালের ৫ জুন। ছত্তিশগড়ের বিজাপুর পাহাড়ে টহল দিচ্ছিলেন। কে জানত, সেই দিনই তাঁর জীবন অন্য খাতে নিয়ে যাবে! কেন এ কথা বলা? মাওবাদী আইইডি ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সাহসী জওয়ান। অমিত কীর্তনিয়া। সেই বিস্ফোরণে তাঁকে হারাতে হয়েছিল দু’টি পা। বর্তমানে সিআরপিএফ কনস্টেবল অমিত প্যারা আর্চারও। মনেপ্রাণে ইস্টবেঙ্গল সমর্থক তিনি। ইস্টবেঙ্গল সমর্থকরা তো বটেই, ময়দানের অনেক খেলাপাগলরাই তাঁকে বিলক্ষণ চেনেন। যিনি সশরীরে হাজির হয়েছেন প্রিয় দলের খেলা দেখতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে।  

আজ রবিবার নয়, আজ ডার্বিবার। মোহনবাগানে যেরকম সাহালের সঙ্গে মিগুয়েলও অনুপস্থিত। ইস্টবেঙ্গলে সেরকম আনোয়ারের সঙ্গে খেলার সম্ভাবনা নেই ডুরান্ড ফাইনালে ডার্বিতে হ্যাটট্রিক করা এডমুন্ডেরও। কিন্তু ডার্বি-যুদ্ধে কে আছে, কে নেই এসব নয়, বরং মানসিক ভাবে যে দল এগিয়ে, তারাই বাজিমাত করে। এ কথা সকলেই জানেন। জানেন ৩৪ বছরের অমিতও। বনগাঁর গোপালনগরে বাড়ি। লোকাল ট্রেনে করে কলকাতা এসে বিশেষ ‘ফোল্ডিং’ যানে সল্টলেক পৌঁছে গিয়েছেন। তিনি বলেন, “বিজাপুর পাহাড়ে টহল দিচ্ছিল ৭২ জনের ‘চার্লি কোম্পানি’। পুসনার নামক জায়গায় প্রথম সেকশন পাহাড়ে চড়ে গিয়েছিল। বাকি দু’টো সেকশন তখন উঠছিল। আমি ছিলাম নেভিগেটার। তিন নম্বর জনকে সার্চ করার সময়েই বিস্ফোরণ ঘটে।”

সিআরপিএফ নেভিগেটররা ফিল্ড ইউনিট এবং অপারেশনাল দলগুলোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দিকনির্দেশক বা পথপ্রদর্শক। দুর্গম এলাকায় সেনাদের সঠিক পথ দেখানোই ছিল তাঁর কাজ।

সিআরপিএফ নেভিগেটররা ফিল্ড ইউনিট এবং অপারেশনাল দলগুলোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দিকনির্দেশক বা পথপ্রদর্শক। দুর্গম এলাকায় সেনাদের সঠিক পথ দেখানোই ছিল তাঁর কাজ। অমিত জানান, মাওবাদী আইইডি ল্যান্ডমাইন বিস্ফোরণে দু’টি পা হারান। ডান হাতে ৯৫ শতাংশ শারীরিক অক্ষমতা দেখা দেয়। ডান চোখের দৃষ্টিশক্তি হারান। তাঁর কথায়, “জ্ঞান ছিল বলেই বেঁচে গিয়েছি। চপারে করে আমাকে নিচে নামানো হয়েছিল। কিন্তু যেখানে নামানো হয়, সেটাও জঙ্গল। এই ঘটনা ঘটেছিল বিজাপুর থেকে ৩৮ কিমি দূরে। ঘটনাচক্রে সেখানে একটা গাড়ি ছিল। যা আমার বাঁচার তাগিদ আরও বাড়িয়ে দেয়। নিয়ে যাওয়া হয় রায়পুর নারায়ণ হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি এইমসে পাঠানো হয়।”

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি। ২০২৪ সালে হায়দরাবাদের হাকিমপেটে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর দিব্যাঙ্গ এমপাওয়ারমেন্টে রিহ্যাবের পর প্যারা স্পোর্টসে যুক্ত হন।

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি। ২০২৪ সালে হায়দরাবাদের হাকিমপেটে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর দিব্যাঙ্গ এমপাওয়ারমেন্টে রিহ্যাবের পর প্যারা স্পোর্টসে যুক্ত হন। কোচ পঙ্কজ সিংয়ের তত্ত্বাবধানে হায়দরাবাদের রঙ্গারেড্ডি এবং কলকাতার সাই এনএসইসি-তে তিনি প্যারা আর্চারির প্রশিক্ষণ নিচ্ছেন। ষষ্ঠ ও সপ্তম প্যারা আর্চারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। চলতি বছর ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি এনটিপিসি প্যারা আর্চারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে পদকও জিতেছেন। সিআরপিএফ দল এই আসরে মোট ৬টি সোনা, ৬টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ ১৫টি পদক জেতে।

ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে কবে থেকে আসছেন? “সুস্থ অবস্থায় অনেকবারই তো এসেছি। বাড়ি থাকলেই ইস্টবেঙ্গলের খেলা দেখতে আসি। ২০০৯ সাল থেকে মাঠে আসছি। এখনও আসছি। ইস্টবেঙ্গলের লড়াই আমাকে অনুপ্রেরণা জোগায়। আমার দাদু পূর্ববঙ্গের মানুষ। ১৯৪৭ সালে ভারতে আসেন তিনি। বাবাও ইস্টবেঙ্গল সমর্থক। রক্তের টানেই লাল-হলুদ সমর্থক। জীবনযুদ্ধে ইস্টবেঙ্গলই অনুপ্রেরণা।” বলেন অমিত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker