0%

জোড়া বিল রুখতে মরিয়া ইন্ডি জোট, স্পিকারকে কোন আর্জিতে চিঠি দিলেন অভিষেক?

SOBDIK NEWS: সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করা নিয়েই আপাতত রাজনৈতিক মহল উত্তাল। যদিও এই বিল আটকানোর সবরকম চেষ্টা করে চলেছে বিরোধী ইন্ডি জোট। শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, পরবর্তী ৭২ ঘন্টা খুবই ক্রুশিয়াল।এবার ফের লোকসভা স্পিকারকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ।

ফের স্পিকারকে চিঠি অভিষেকের (Abhishek Banerjee)

সংসদের অধিবেশনে বিল পেশ করার সময় এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদ যাতে ভোট দিতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করতেই স্পিকারকে আর্জি জানিয়েছেন অভিষেক। তাঁর দাবি, এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। তাই আসন্ন অধিবেশনে ওই সাংসদদের ভোট দিতে না দেওয়ার আর্জি জানিয়েছেন অভিষেক। সংসদে তাঁদের আলাদা বসার ব্যবস্থার বিষয়টিও দ্রুত পর্যালোচনা করার জন্য আবেদন করেছেন তিনি।

হুইপ জারি অভিষেকের: শনিবার হুইপ জারি করেন অভিষেক (Abhishek Banerjee)। সোমবারের সংসদ অধিবেশনে সমস্ত সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলক করতে জারি করা হয় হুইপ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় তাঁর বদলে লোকসভার দলনেতা হিসেবে হুইপ জারি করেন অভিষেক। অন্যদিকে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদের পাল্টা বিল পেশের সময় ২০ জন সাংসদের উপস্থিতি চেয়ে হুইপ জারি করতে পারেন কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন : সপ্তম পে কমিশন চালুর আগে DA বাড়ছে রাজ্যে? সরকারি কর্মীদের মধ্যে জল্পনা বাড়ছে

মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এনসিপিআইয়ের পৃথক দলের মান্যতা পাওয়া নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন বলে খবর। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন : সুরায় মজে গোটা দেশ, একমাত্র ‘সাধু’ বাংলা! চমকপ্রদ রিপোর্ট কেন্দ্রের

সেখানে থাকবেন এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও থাকতে পারেন বৈঠকে। তবে কি সংসদে বিশেষ অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে মিলবে স্বীকৃতি? এটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker