0%

ক্ষমতায় এলে সব সাংবাদিকদের ৫০০০ টাকা দেবে বিজেপি, বিরাট ঘোষণা শমীকের

বাংলা হান্ট ডেস্ক : ভোটের (Assembly Election) উত্তাপ যত বাড়ছে, ততই বাড়ছে প্রতিশ্রুতির ঝড়। বিভিন্ন শ্রেণির মানুষের মন জিততে রাজনৈতিক দলগুলির তরফে একের পর এক ঘোষণা সামনে আসছে। সাংবাদিকতা করতে করতেই কোনও সাংবাদিকদের রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা, এমনকি পরবর্তীতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার নজির রয়েছে। ফলে সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। সাংবাদিকদের (Journalist) মধ্যেও একপ্রকার বিভাজন তৈরি হয়েছে। ভোটের আবহে এবার সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

সাংবাদিকদের জন্য ঘোষণা শমীকের (Shamik Bhattacharya)

শনিবার শমীক ভট্টাচার্য জানান, “বিজেপি ক্ষমতায় এলে কোনও যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে”।তিনি জানান, বিজেপি সাংবাদিকদের জন্য সামাজিক সুরক্ষার কথা ভাবছে ।এই প্রসঙ্গে তিনি বলেন, “বহু সাংবাদিক অত্যন্ত প্রতিকূল এবং আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। তাঁদের সামাজিক সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা ক্ষমতায় এলে পক্ষপাতিত্ব ছাড়াই সাংবাদিকদের এই ভাতা দেব।”

এর আগে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা জন্য উত্তরপ্রদেশের লখনউতে প্রবীণ সাংবাদিকদের সরকারি আবাসনের ব্যবস্থা ছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের রেল যাত্রায় ৫০ শতাংশ ছাড়ের সুবিধা চালু করেছিলেন,‌ যা তাঁদের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল।

শুধু তাই নয়, দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে। হরিয়ানায় মাসিক ১০ হাজার টাকা করে পেনশন দেওয়া হয় সাংবাদিকদের। রাজস্থানে প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্পের ব্যবস্থা রয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সাংবাদিকদের সামাজিক সুরক্ষার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন, আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : গত বছর সাত ! এবার আট তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু খড়গপুর আইআইটির পড়ুয়ার

সাংবাদিকদের জন্য এই ভাতার ঘোষণা সমাজের বুদ্ধিজীবী মানুষদের সমর্থন আদায়ের কৌশল। এদিন শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তৃণমূলের সরকার চালিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার গড়তে পারেননি।” সাংবাদিকদের মতো প্রভাবশালী একটি পেশাজীবী গোষ্ঠীর দিকে নজর দিয়ে বিজেপির এই পদক্ষেপ আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker