0%

গরমে চুলের দৈর্ঘ্য বাড়াতে চান? কতদিন অন্তর চুল কাটবেন?

Bangla Jago Desk: বেজায় গরম পড়েছে। এই প্রবল গরমে বড়ো দৈর্ঘ্যর চুল যাঁদের, তাঁদের বেজায় অসুবিধা। ঘাম, ময়লা ও দূষণের কারণে চুলের হয় দফারফা। চুলের গোড়ায় ময়লা জমে। চুলের ডগা ফেটে চৌচির হয়ে যায়। তাই চুলের পরিচর্যা করতে নিয়মিত চুল ট্রিম করা বা কাটাও জরুরি। হেয়ার কেয়ার ট্রিটমেন্টের অন্যতম অংশ হল চুল নিয়মিত ট্রিম করা। আম ভারতীয়দের চিরাচরিত ধারণা হল চুল কাটলে চুলের দৈর্ঘ্য বাড়ে। কিন্তু আসল সত্যি হল, চুল বাড়ে ডগা থেকে বাড়ে না চুলের গোড়া থেকে বাড়ে। চুলের ডগা ফেটে চৌচির হয়ে গিয়ে চুল নড়বড়ে হয়ে যায় গোড়া থেকে। নিয়মিত চুলের দৈর্ঘ্য কাটলে চুলের গোড়া মজবুত হয়।

কেন নিয়মিত চুল কাটবেন

৮-১২ সপ্তাহ অন্তর চুল নিয়মিত ট্রিম করবেন। এতে চুলের গোড়া মজবুত হয়। লেয়ার, স্টেপ কাট, বব, ট্রিম চুলের ছাঁট হলে ৬-৮ সপ্তাহ অন্তর চুল কাটবেন। চুলের কাটিং ব্যাঙ্গ বা ফ্রিঞ্জ হলে ৩-৪ সপ্তাহ অন্তর চুল কাটবেন। চুলে রঙ করা থাকলে আর চুলের গোড়া নরম হয়ে নড়বড়ে হয়ে গেলে নিয়মিত চুল কাটবেন। রাসায়নিক উপাদান দিয়ে চুলে রঙ করা থাকলে বা স্মুদিং বা হিট স্টাইলিং করা থাকলে ৬-৮ সপ্তাহ অন্তর চুল কাটবেন। চুল ঢেউ খেলানো বা কোঁকড়া হলে চুল বেশি তাড়াতাড়ি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। তাই ডগা ফেটে চৌচির হয়ে যায়। তাই চুলে তেল বা কন্ডিশনার লাগালেই হলে হয় না নিয়মিত চুল কাটবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker