রণবীর সিংকে নেটে বোলিং করার ডাক শচীনের, ‘ধুরন্ধরে’র কোন গুগলিতে কাত ক্রিকেট ‘ঈশ্বর’?

ক্রিকেট ব্যাটে কোটি কোটি সমর্থকের মন জিতেছেন। শোনা যায়, শচীন তেণ্ডুলকরের রসবোধও খুব ভালো। আর সেখানে তাঁকেও ‘গুগলি’তে কাত করতে চেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। শেষ পর্যন্ত অবশ্য পারলেন না। ‘ধুরন্ধর’ রণবীরকে প্রশংসা করেও ঠিক মাঠের বাইরে ফেললেন ক্রিকেট ‘ঈশ্বর’। সেই সঙ্গে তাঁর সামনে রণবীরকে নেট বল করার আমন্ত্রণও জানালেন শচীন।
শনিবার মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠিত হয়। সেখানে শচীনের হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সেখানে রণবীরের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন শচীন। সেখানে রণবীর প্রশ্ন করেন, “যদি জায়গা বদল করতে হয়, তাহলে কী মনে হয়, কে ভালো অভিনেতা হবেন? আর কে ভালো ক্রিকেটার হবেন?”
তাতে শচীন বলেন, “এটা তো গুগলি!” তবে সেই ‘গুগলি’তে আউট হওয়ার পাত্র মাস্টার ব্লাস্টার নন। তিনি পালটা বলেন, “তুমি তো জোরে বোলিং করো। সিনেমাতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছি। আর সত্যি বলছি, তুমি দারুণ করেছ।” আসলে ১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘৮৩’-তে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। তারপর রণবীরকে আমন্ত্রণ জানিয়ে বলেন, “কখনও আমাকে নেটে বল করতে আসো।”
শচীন আরও বলেন, “আমরা কপিল দেবকে দেখে বড় হয়েছি। ১৯৮৩-র বিশ্বকাপ জয় থেকেই আমারও সফর শুরু হয়েছিল। তাই আমার মনে হয়, তুমি ভালো ক্রিকেটার হতে।” তাহলে কোন ক্রিকেটাররা ভালো অভিনেতা হতেন? শচীনের মতে হরভজন সিং, শ্রীসন্থ বা ইরফান পাঠান অভিনয়ের পেশাতেও নাম করতে পারতেন।
Sachin Tendulkar praises Ranveer Singh’s performance as Kapil Dev in the movie 83 🔥🔥 #RanveerSingh Ranveer: Which actor do you think would make a good cricketer? Sachin: You got it spot on (performance as Kapil Dev), so it has to be you. https://t.co/jjetcBTuJu
— PRALAY FC (@RanveermovieFC) November 21, 2026
শেয়ার
লিংক



