0%

এবার শিলিগুড়ি থেকে এক বাসেই মায়াপুর ইসকন, কবে কবে ছাড়বে, ভাড়াই বা কত?

সবদিক নিউজ:রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড় বদলে এবার শিলিগুড়ি (Siliguri Bus) থেকে সোজা এক বাসেই যাওয়া যাবে মায়াপুর ইসকন। রবিবার পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এই বাসের উদ্বোধন করেন। সোমবার থেকেই শুরু হয়ে যাবে পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাসটি চালানো হবে।

কখন শিলিগুড়ি (Siliguri Bus) থেকে ছাড়বে মায়াপুরগামী বাস

জানা যাচ্ছে, সকাল ৬ টা নাগাদ শিলিগুড়ি থেকে ছাড়বে বাসটি। ১২-১৩ ঘন্টা সময় লাগবে মায়াপুর পৌঁছাতে। অর্থাৎ সন্ধ্যা ৬ টা বা ৭ টার মধ্যে মায়াপুর পৌঁছে যাবে বাসটি। পরদিন ফের সকাল ৬ টায় মায়াপুর ইসকন থেকে ছাড়বে বাস। শিলিগুড়িতে সন্ধ্যা নাগাদ পৌঁছাবে বাস।

নতুন বাসে খুশি পর্যটকরা: পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, এর আগে এই রুটে সরাসরি কোনও বাস পরিষেবা ছিল না। নবদ্বীপ বা কৃষ্ণনগর হয়ে যেতে হত। কিন্তু এবার শিলিগুড়ি থেকে মায়াপুরের বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সোমবার শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত যাবে বাসগুলি। পর্যটক এভং তীর্থযাত্রীদের জন্য এটি খুবই ভালো খবর।

আরও পড়ুন : রাসপূর্ণিমায় ব্লু-গ্রিন লাইনে বাড়তি পরিষেবা, শুরু ও শেষ মেট্রো কখন?

কত হবে ভাড়া: জানা যাচ্ছে, এই বাসটির (Siliguri Bus) আসন সংখ্যা ৫২ টি। একদিন অন্তর বাসটি চলবে। ভাড়া থাকছে ৩৭৮ টাকা। বর্তমানে রাস উৎসবের জন্য সেজে উঠেছে নবদ্বীপ, কৃষ্ণনগর, মায়াপুর। রবিবার সকালেই রাস উৎসবের উদ্বোধন করতে নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : নীল সাদার গেরো থেকে মুক্তি, পছন্দের ইউনিফর্মের রঙ বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষই

নবদ্বীপের সার্বিক উন্নয়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। রাসযাত্রার উদ্বোধনে নবদ্বীপের অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজে ২ কোটি টাকা এবং গোশালার জন্য ১ কোটি টাকা তিনি বরাদ্দ করেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker