0%

ঝুপড়িতে কাটত জীবন, পরিবর্তন আসতেই সরকারি বাড়ি পেল সোনার অ্যাথলেটিক, কথা রাখলেন সন্তু পান

SOBDIK NEWS: বিধানসভার প্রচারের সময় বিজেপি কর্মী থাকাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্তু পান (Santu Pan)। বিধায়ক হয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। তারকেশ্বরের ‘সোনার মেয়ে’কে সরকারি টাকায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক।

সরকারি বাড়ির সার্টিফিকেট তুলে দেন সন্তু (Santu Pan)

এদিন বুল্টির হাতে ৩ লক্ষ ৪৩ হাজার টাকার বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেন বিধায়ক সন্তু পান। আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬ এ জোড়া স্বর্ণপদক জেতেন বুল্টি। এর আগেও জাতীয় ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় চারটি ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। চারটিতেই সোনা এনে দেশের মুখ উজ্জ্বল করেন বুল্টি।

কথা দিয়েছিলেন সন্তু: অথচ দেশের এমন একজন উজ্জ্বল প্রতিভাকে আর্থিক কষ্টে দিন কাটাতে হচ্ছে। টালির চালের ঝুপড়িতে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাস বুল্টির। বিধানসভার ভোটের প্রচারের সময় দলীয় কর্মীরা সন্তুকে (Santu Pan) প্রস্তাব দিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করে আসার। কিন্তু তখন রাজি হননি সন্তু।

আরও পড়ুন : জোড়া বিল রুখতে মরিয়া ইন্ডি জোট, স্পিকারকে কোন আর্জিতে চিঠি দিলেন অভিষেক?

কী বলেছিলেন বিধায়ক: বিধায়ক বলেছিলেন, ‘আমি নিজের প্রচার করার জন্য ওনার বাড়িতে যাব না ছবি তুলতে। আমি যেদিন ওনাকে পাকা বাড়ি দিতে পারব সেদিন ছবি তুলব ওনার সঙ্গে।’ বিধায়ক হয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন সন্তু।

আরও পড়ুন : সুরায় মজে গোটা দেশ, একমাত্র ‘সাধু’ বাংলা! চমকপ্রদ রিপোর্ট কেন্দ্রের

বিধায়ক এদিন বলেন, ‘আমরা মানুষ, মান হুঁশ দুটোই থাকতে হবে। কথা দিয়ে চলে গেলাম, সেটা নয়। আমাদের কথা রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হবে। লড়াই কঠিন নয়, একদিনে হয় না। কিন্তু একদিন ঠিক হয়’।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker