রাস্তায় হরিণের সঙ্গে ধাক্কা, পরপর গাড়ির সংঘর্ষ, আমেরিকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত তেলেঙ্গানার যুবক

মার্কিন মুলুকে পড়াশোনা শেষ করার পর সপ্তাহখানেক হল চাকরিও পেয়েছিলেন। এরইমাঝে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তেলেঙ্গানার যুবকের। নিউ ইয়র্কের রাস্তায় এক হরিণকে ধাক্কা দেওয়ার পর মালবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ২৫ বছর বয়সি ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইরামাল্লা সাই তেজা। তিনি তেলেঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা।
নিউ ইয়র্ক পুলিশের তরফে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কানাজোহারির কাছে হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন তেজা। সেই সময় একটি হরিণ হঠাৎ রাস্তা পার হওয়ার সময় তাঁর গাড়ির সামনে এসে পড়ে। হরিণটির সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারায় তেজার গাড়ি। সেই সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তেজার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এই অবস্থায় আরও দুটি গাড়ি পরপর ধাক্কা খায়। ভয়ংকর সংঘর্ষের জেরে গুরুতর আহত তেজাকে উদ্ধার করে দ্রুত সেন্ট মেরিস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কানাজোহারির কাছে হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন তেজা। সেই সময় একটি হরিণ হঠাৎ রাস্তা পার হওয়ার সময় তাঁর গাড়ির সামনে এসে পড়ে। হরিণটির সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারায় তেজার গাড়ি।
তেজার গাড়িতে থাকা আরও একজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে আলবানি মেডিক্যাল সেন্টারে। চিকিৎসকদের মতে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক। মালবাহী গাড়িতে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। এদিকে তেজার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে শোকে মুহ্যমান গোটা পরিবার।
পরিবারের তরফে জানানো হয়েছে, আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করার পর এক সপ্তাহ হল চাকরি পেয়েছিলেন তেজা। এর মধ্যেই দুর্ঘটনায় ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। জানা যাচ্ছে, নিউ ইয়র্ক পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তেজার দেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
শেয়ার
লিংক



