ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

নিজস্ব প্রতিনিধি: শহরে আইএসএলের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে পরাস্ত করল মোহনবাগান। সল্টলেক স্টেডিয়ামে আজ, রবিবার মুখোমুখি হয়েছিল বাংলার ফুটবলের দুই প্রধান। আর সেই ম্যাচে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল মোহনবাগান। পালতোলা নৌকার দাপটে নিভে গেল মশাল। শহরে এখন শীতের আমেজ। সেই আমেজকে গায়ে মেখেই এদিন মাঠ মুখী হয়েছিলেন ফুটবল প্রেমীরা। আইএসএলের মরশুমের প্রথম ডার্বি যা এদিন অনুষ্ঠিত হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই ম্য়াচ এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দুই দলের সমর্থকরাই।
মোহনবাগানের হয়ে এদিন গোল করেন ম্যাকলারেন। খেলার ৬৮ মিনিটের মাথায় মেহতাবের ক্রস তিনি পৌঁছেছিলেন গোলবক্সের বাইরে থাকা লিস্টনের কাছে। লিস্টন আলতো করে হেডে নামিয়ে দিয়েছিলেন বল। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের মধ্যে থেকে ছুটে গিয়ে লাচেনপার পাস দিয়ে বল জালে জড়ান ম্যাকলারেন। তবে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল ভাল ফাইট দিয়েছে। মোহনবাগান বারবার চেষ্টা করলেও গোলে বল দাগতে ব্যর্থ হয়েছিল। তবে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে মোহনবাগানের জালে বল জড়াতে ব্যর্থ হয়েছিল তাঁরা। তাই মরশুমের প্রথম ডার্বিতে চিরশত্রুর কাছে হারতে হল তাঁদের। দুরন্ত লড়াই করেও হারল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে কামব্যাক করেছিল মোহনবাগান। ১০ ম্যাচে ডার্বিতে জয় সুবজ মেরুন ব্রিগেডের। আইএসএল ২০২৬-২৭ এ টানা ৬ ম্যাচ জয় করে টেবিল টপার মোহনবাগান।
আরও পডুন: নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ
৬৮ মিনিটে ম্যাকলারেন গোল করলে তা শোধের শেষ প্রয়াস ৮৫ মিনিটে করেছিল লাল-হলুদ শিবির। কিন্তু তখনও ব্যর্থ হলেন তাঁরা। গোলের দ্বিতীয় সুযোগ এসেছিল বাগানের কাছে। গোল বক্সের ঠিক বাইরে রোহিত ফাউল করেছিলেন লি-কে-কে। ফ্রিকিক নেন মোহনবাগানের লি। কিন্তু ইস্টবেঙ্গলের ওয়ালে লেগে তা কর্নার হয়ে যায়। সেখান থেকেও কোনও লাভ হয়নি। শেষে জেমি ম্যাকলারেনের গোলই পার্থক্য গড়ে দিল দু’দলের মধ্যে। মরিয়া প্রয়াসেও গোল শোধ করতে পারল না ইস্টবেঙ্গল।
দুই দলের এদিনের একাদশ
মোহনবাগান: বিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, মেহতাব সিংহ, অনিরুদ্ধ থাপা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ, শুভাশিস বসু, আলবার্তো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, আপুইয়া, দেজান দ্রাজিচ।
ইস্টবেঙ্গল: ফুরবা লাচেনপা (গোলকিপার), লালচুংনুঙ্গা, রোহিত কুমার, দানি রামিরেজ, ডেভিড, জিকসন সিংহ, জয় গুপ্ত, বিপিন সিংহ, সন্দীপ মান্ডি, মহম্মদ রশিদ, একে লোবা।



