রাজ্য সরকারের দফতরে কেমিস্ট নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্যর ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কেমিস্ট পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৬। ১৩ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ এপ্রিল বেলা ৩টে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অসংরক্ষিত আসনের শূন্যপদ ১, ওবিসি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ২, তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ২, তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের শূন্যপদ ১। ৪ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে অফিশিয়াল ওয়েবসাইট মারফত। পশ্চিমবঙ্গর জেনারেল/ওবিসি চাকরিপ্রার্থীদের ২১০ টাকা আবেদনমূল্য লাগবে। পশ্চিমবঙ্গর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। অন্য রাজ্যর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ২১০ টাকা আবেদনমূল্য লাগবে। স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গর বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৪৫ বছর পর্যন্ত ছাড় মিলবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ওয়াটার অ্যানালিসিস নিয়ে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকার মধ্যে।



