0%

প্যান কার্ডের পুরনো ছবি বদলাতে চান? জেনে নিন নতুন ছবি আপডেটের পদ্ধতি

সবদিক নিউজ: প্যান কার্ড এখন আর শুধুমাত্র কাজ সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হয় না (Pan Card)। বর্তমানে এটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে শুরু করে কেওয়াইসি সম্পূর্ণ করা অথবা বিভিন্ন বিনিয়োগ ও বিভিন্ন আর্থিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার প্যান কার্ডের তথ্য আপডেট রাখা সব সময় জরুরি। কারণ প্যান কার্ড আপডেট না রাখলে এই সমস্ত কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

প্যান কার্ডে নতুন ছবি আপডেটের নিয়ম জানুন (Pan Card)

এবার ধরুন আপনার প্যান কার্ডের ছবি পুরনো পাশাপাশি অস্পষ্ট হয়ে গিয়েছে (Pan Card)। এবার এই কারণে আপনার কাজ আটকে রয়েছে। অথবা কোন কারনে আপনার চেহারার সঙ্গে আর মিল পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার ছবি আপডেট করা একান্তই প্রয়োজন। এই কাজ করার জন্য এখন আপনাকে সরকারি অফিসে গিয়ে ঘুরতে হবে না ঘন্টার পর ঘন্টা।

 উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদলের দাবি, সংসদকে চিঠি শিক্ষকদের একাংশ

আপনি অনলাইনে অল্প সময়ের মধ্যে আপডেট করে নিতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল। এর জন্য আপনাকে NSDL বা UTIITSL এর অফিসিয়াল প্যান পরিষেবা ওয়েবসাইটে যান। তারপর সেখান থেকে প্যান কার্ড সংশোধন বা আপডেট করার অপশনটি নির্বাচন করুন।

ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ফর্ম ৪৮ এ পূরণ করতে হবে পাশাপাশি ছবি সংশোধন বা অমিল সম্পর্কিত অপশন টি বেছে নিতে হবে। এরপরে আপনার প্যান নম্বর, পুরনো নাম, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যত্ন সহকারে প্রদান করুন। সাম্প্রতিক একটি পাসপোর্ট আকারের ছবি জেপিজি ফরমেটে আপলোড করুন। তারপর নিশ্চিত করুন যে ছবিটি স্পষ্ট এবং নির্দিষ্ট আকারের শর্ত পূরণ করছে।

তারপর আধার কার্ড, ভোটার আইডি বা অন্য কোন স্বীকৃত পরিচয় পত্র স্ক্যান কপি আপলোড করুন। এবার ডকুমেন্টগুলি আপলোড করার পর ৯১ টাকা সংশোধন ফ্রি ও প্রযোজ্য জিএসটি প্রদান করুন। তারপর ইউপিআই বা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে সেই টাকা পেমেন্ট করুন।

পেমেন্ট সফল হলে আপনার কাছে একটি ১৫ সংখ্যার নম্বর আসবে। এতে ডাউনলোড করে সাবধানে সংরক্ষণ করে রাখুন। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের নথিপত্র সহ আরেকটি স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার পত্রের প্রমাণ, ডাকযোগে পাঠাতে বলা হতে পারে। আবেদন প্রক্রিয়া চলাকালীন সব নির্দেশিকা মেনে চলতে হবে।

এরপর আপনার বর্তমান চেহারার সঙ্গে ছবির অমিল থাকলে তা কেওয়াইসি ভেরিফিকেশন, ব্যাঙ্কিং লেনদেন বা অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে। আপনার প্যান কার্ডের ছবি আপডেট রাখলে  ভেরিফিকেশন নিশ্চিত করে আর্থিক বা সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সাহায্য করে (Pan Card)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker