0%

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

নিজস্ব প্রতিনিধিঃ ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’, ভাইফোঁটা বাঙালির এক চিরন্তন সম্প্রীতি ও ভালোবাসার উৎসব। হিন্দুদের এই বিশেষ পার্বণ কোথাও ভ্রাতৃদ্বিতীয়া, আবার কোথাও যমদ্বিতীয়া নামেও পরিচিত। এই উৎসবকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনি। তার মধ্যে অন্যতম যমরাজ ও তাঁর বোন যমুনার কাহিনি।

কথিত আছে, সূর্যদেব ও তাঁর পত্নী সংজ্ঞার সন্তান ছিলেন যমরাজ ও যমুনা। একসময় সংজ্ঞা নিজের প্রতিরূপ ছায়াকে সন্তানদের কাছে রেখে চলে যান। কিন্তু ছায়ার কাছে যম ও যমুনা মায়ের স্নেহ-ভালোবাসা পাননি। নানা প্রতিকূলতার মধ্যে একসময় যমুনার বিয়েও হয়ে যায়। স্বামীর সঙ্গে দূরে সংসার পাতেন তিনি। দীর্ঘদিন বোনের সঙ্গে দেখা না হওয়ায় একসময় মন কেঁদে ওঠে যমরাজের। বোনের বাড়িতে উপস্থিত হন তিনি। প্রিয় ভাইকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত যমুনা তাঁর কপালে ফোঁটা দিয়ে আপ্যায়ন করেন। বোনের স্নেহে মুগ্ধ হয়ে যমরাজ তাঁকে বর চাইতে বলেন। যমুনা প্রার্থনা করেন, এই বিশেষ দিনে যে বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনা করবে, সেই ভাই যেন দীর্ঘায়ু লাভ করে। সেই থেকেই ভাতৃদ্বিতীয়া পালনের প্রচলন বলে লোকবিশ্বাস।

আরও পড়ুনঃ দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

তবে ২০২৬ সালে ভাইফোঁটার দিনক্ষণ ও সময় নিয়ে রয়েছে কিছুটা বিভ্রান্তি। 

কবে পালিত হবে ভাইফোঁটা?

পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর, অর্থাৎ মঙ্গলবার। তিথি শেষ হবে ১১ নভেম্বর, অর্থাৎ বুধবার। 

কতক্ষণ থাকছে শুভসময়?

১১ নভেম্বর কলকাতায় ফোঁটা দেওয়ার শুভসময় দুপুর ১২টা ২৭ মিনিট থেকে ২টো ১১ মিনিট পর্যন্ত। অর্থাৎ, হাতে থাকছে প্রায় ১ ঘণ্টা ৪৪ মিনিট। এই সময়ের মধ্যেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনা করতে পারেন বোনেরা।

The post কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময় appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker