0%

অসমে বড় রেল দুর্ঘটনা, ইঞ্জিন-সহ লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস

গুয়াহাটি: অসমের গুয়াহাটির কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ছ’টি কামরা। দুর্ঘটনার পর…

গুয়াহাটি: অসমের গুয়াহাটির কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ছ’টি কামরা। দুর্ঘটনার পর অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রেল কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে ডিগারু স্টেশনে অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে লাইনে দাঁড় করানো হচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেলের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। তার জেরেই ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। যদিও প্রাথমিক কয়েকটি প্রতিবেদনে ছ’টি কামরা লাইনচ্যুত হওয়ার কথা জানানো হয়েছে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণের কাজ।

দুর্ঘটনার জেরে ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি রেললাইনই। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় আচমকাই বিকট শব্দ শোনা যায়। এরপরই সামনে আসে দুর্ঘটনার ছবি। লাইনচ্যুত কামরাগুলির অধিকাংশই শীতাতপ নিয়ন্ত্রিত বলে জানা গিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদস্থ আধিকারিক ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

তীব্র গরমে NSG কমান্ডোদের কষ্ট কমাতে নতুন ব্রিদেবল ইউনিফর্ম

আইন অনুযায়ী মোকাবিলা করা হবে! হাসিনার প্রত্যাবর্তন নিয়ে স্পষ্ট ভারত

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker