চিনে চিপ পাচারে অন্যতম ষড়যন্ত্রকারী সিঙ্গাপুরের লি মিং, এনভিডিয়া কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট

বিবাহবহির্ভূত সম্পর্ক, তথ্যপাচার-সহ একাধিক অভিযোগ ওঠার পর এনভিডিয়ার সিইও পদ ছেড়েছেন জেনসেন হুয়াং। এই অবস্থায় বিশ্ববিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা যখন ‘ড্যামেজ কন্ট্রোলে’ ব্যস্ত, তখন সংস্থার চিপ চিনে ‘পাচারের’ অভিযোগে নতুন নাম উঠে এল। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন সিঙ্গাপুরনিবাসী লি মিং। এনভিডিয়া চিপ চিনে ‘পাচারের’ জন্য বিভিন্ন সংস্থাকে নিয়ে একটি চক্র গড়ে উঠেছিল। আর সেই চক্রের নেতৃত্ব দেন এই মিং।
এর আগে চিনে চিপ পাচারে উঠে এসেছিল মেগাস্পিড নামের একটি সংস্থার নাম। অভিযোগ, যাদের হয়ে কাজ করেন এনভিডিয়ার পদত্যাগী সিইও জেনসেনের ‘চিনা গুপ্তচর’ প্রেমিকা অ্যালিস হুয়াং। সঙ্গী ছিলেন তাঁর স্বামী। ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার এআই চিপ পাচার, কৃত্রিম মেধাসম্পন্ন ওই চিপ নিয়ে ‘বেআইনি’ কারবারের হোতা ছিলেন মিং। জানা গিয়েছে, এনভিডিয়ার চিপ ‘ট্রান্সশিপমেন্টের’ সময়ে প্রতারণার অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে মামলাও হয়েছিল মিং-সহ অন্যদের বিরুদ্ধে। বর্তমানে জামিনে মুক্ত হয়ে সিঙ্গাপুরে বিলাসবহুল ভিলায় এলাহি জীবন কাটাচ্ছেন তিনি। এমনকী দাবি, সিঙ্গাপুরের চিনা দূতাবাসের অদূরেই মিংয়ের প্রাসাদপম বাসভবন। এনিভাডিয়া কাণ্ডের অন্যতম নাম ‘চিনা গুপ্তচর’ অ্যালিস এবং তাঁর স্বামী কাং ওয়েইয়ের সঙ্গে বেশ কয়েক বছর ধরে কাজ করছিলেন মিং, এমনটাও দাবি করা হয়েছে ওয়ালস্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর রিপোর্টে।
অন্যদিকে, জেনসেন পদ ছাড়ার পর এনভিডিয়ার কর্তৃত্ব নিয়ে শুরু হয়েছে দুই নারীর সংঘাত! একদিকে জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং, অন্যদিকে সংস্থার অন্তর্বর্তিকালীন সিইও কোলেট ক্রেস। আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচয়ে ক্ষমতাবান সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেনের মেয়ে ম্যাডিসন। বলা বাহুল্য সংস্থার উপর তাঁর দাবি প্রশ্নাতিত। এতদসত্বেও জেনসেনের ইস্তফার পর এনভিডিয়া অন্তর্বর্তিকালীন সিইও হিসেবে কোলেট ক্রেসকে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই অবস্থায় এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। যা সংস্থার ভবিষ্যতের জন্য সুখকর নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শেয়ার
লিংক



