0%

এবার চাকরির আবেদনেও লাগবে না টাকা! সরকারি খরচ কমানোর দাবি শুভেন্দুর

SOBDIK NEWS: সরকারি চাকরির আশায় অনেকেই একাধিক পরীক্ষার জন্য আবেদন করেন। আর প্রতিবারই ফর্ম পূরণের জন্য টাকা খরচ করতে হয়। এবার সেই খরচ থেকে মুক্তি পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দিলেন, সরকারি চাকরির আবেদনের জন্য আর কোনও টাকা দিতে হবে না। পাশাপাশি রাজ্যের বিভিন্ন দফতরে ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।

কোন কোন দফতরে হবে নিয়োগ?

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, পিএসসি-র মাধ্যমে এই নিয়োগ হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, পঞ্চায়েত, পর্যটন এবং নগরোন্নয়ন দফতরে কর্মী নেওয়া হবে।

Suvendu Adhikari : চাকরির আবেদনের খরচ বহন করবে সরকার

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, কলেজ সার্ভিস কমিশনে চাকরির আবেদনের জন্য সাধারণ শ্রেণির প্রার্থীদের সবচেয়ে বেশি টাকা দিতে হয়। আবার পুলিশের চাকরির জন্য আবেদন করতে লাগে ৫০০ টাকা। এবার থেকে বেকার যুবক-যুবতীদের আর সেই টাকা দিতে হবে না। চাকরির আবেদনের যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ আত্মহত্যার চেষ্টা নাকি খাদ্যে বিষক্রিয়া? রেখা পাত্রের ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য

এদিন আগের সরকারের খরচ নিয়েও কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari) । তাঁর দাবি, আগের সরকারের আমলে সভা করতে যে টাকা খরচ হত, এখন তার তুলনায় ২০ শতাংশ কম খরচ হচ্ছে। পাশাপাশি চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণ মানসিকতার পরিচয় বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

একদিকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ, অন্যদিকে আবেদন ফি মকুব। রাজ্য সরকারের (Suvendu Adhikari) এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পাবেন চাকরিপ্রার্থীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker