পরকীয়ার মূল্য ৭০০০০০০০০০০০ টাকা! ভারতীয়দের একশো কোটি ‘চুরি’ করে বিপাকে মার্কিন ধনকুবের

মাত্র ১৫ মিনিটে ভারতীয় বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়েছিলেন, সেটাও পরকীয়ায় মজে গিয়ে। সেই ভুলের বিরাট মাশুল গুনতে হল এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে (Jensen Huang)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। সর্বসমক্ষে পরকীয়ার কথা স্বীকার করতেই বিরাট আর্থিক ধাক্কা খেলেন তিনি। একদিনে তাঁর কোষাগার থেকে উধাও হয়ে গেল প্রায় ৭০ হাজার কোটি টাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর সংস্থার শেয়ারও।
মাসখানেক আগে অভিযোগ ওঠে, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা, অ্যালফাবেটের মতো সংস্থায় বিনিয়োগকারী ভারতীয়দের ১০০ কোটির সম্পদ স্রেফ উড়ে গিয়েছে। গোটা বিষয়টিতে আঙুল ওঠে বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের দিকে। এই সংস্থার মাধ্যমেই মার্কিন সংস্থায় শেয়ার কিনতেন ভারতীয়রা। সেই সঙ্গেই কাঠগড়ায় জেনসেনও। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এক চিনা মহিলার সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি এনভিডিয়ার এআই চিপ চিনে পাচার করছেন।
এহেন বিস্ফোরক অভিযোগ ওঠার পর এনভিডিয়া তদন্ত শুরু করে জেনসেনের বিরুদ্ধে। তবে তদন্ত চলাকালীনই জেনসেন স্বীকার করেন, চিনা ব্যবসায়ী তথা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। সকলের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছর বয়সি জেনসেন। তদন্তে পূর্ণ সহযোগিতার বার্তাও দিয়েছেন। কিন্তু তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেননি। জেনসেনের এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে ব্যাপক ধাক্কা লাগে এনভিডিয়া সিইওর সম্পদে। একদিনেই তিনি ৭৪০ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ৭০ হাজার কোটির কাছাকাছি।
পরকীয়ার অভিযোগ স্বীকার করে স্ত্রী এবং সন্তানদের কাছে ক্ষমা চেয়েছিলেন জেনসেন। তাঁর স্ত্রী লোরি এখনও পর্যন্ত এই নিয়ে কিছু বলেননি। ওয়াকিবহাল মহলের মতে, লোরি যদি পরকীয়ার অভিযোগে ডিভোর্সের মামলা করেন তাহলে ১৫০০০ কোটির সম্পদের অর্ধেকটাই হাতছাড়া হবে জেনসেনের। কারণ এনভিডিয়ার প্রতিষ্ঠা থেকে শুরু করে সংস্থার আর্থিক দিকটা সামলানো-সমস্ত কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লোরির। তাই বিবাহবিচ্ছেদ হলে জেনসেনের সম্পদের অর্ধেকটা পেয়ে যেতে পারেন তিনি।
শেয়ার
লিংক



