0%

সিএএ সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলে সিএএ (CAA) সার্টিফিকেট পাবেন, বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব নিয়ে বলার পাশাপাশি মন্তব্য করেন যে…

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলে সিএএ (CAA) সার্টিফিকেট পাবেন, বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব নিয়ে বলার পাশাপাশি মন্তব্য করেন যে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “সিএএ-র আওতায় যাঁরা ধর্ম বাঁচার জন্য ভারতবর্ষের চরণে আশ্রয় নিয়েছেন,তাঁরা সবাই সিএএ নাগরিকত্ব পেয়ে গিয়েছিল। একজন বিরোধিতা করেছিলেন। আজ আপনাদের সঙ্গে অন্যায় করেছিল বলে ঠাকুর তাকে গণতান্ত্রিক ভাবে সরিয়ে দিয়েছে। আমার কাছে ২ বার পরাজিত হয়েছে।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “এই সরকার আপনাদের সরকার। ৭০টা বিধানসভা আছে, যেখানে মতুয়ারা আমাদের নির্বাচিত করেছে। নিশ্চিন্তে থাকুন, শিলিগুড়িতে অমিত শাহজী তিন দিন বৈঠক করেছেন। গুজরাত, রাজস্থান সব রাজ্যকে সিএএ পাওয়ার দিয়ে দিয়েছি। এই রাজ্যে তৃণমূল বিরোধিতা করেছে।”

নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে সিএএ সার্টিফিকেট প্রদান করব।“এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, “সবাই এসসি সার্টিফিকেট পাবে।এরপর থাকল ভোটার তালিকায় নাম তোলা। জানুয়ারি মাসে সিএএ সার্টিফিকেট প্রাপকদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা কমিশনকে বলব।”

“মতুয়া সমাজ এখন থেকেই সিএএ সার্টিফিকেট পাওয়ার পর ২৫ থেকে ৬০ বছর বয়সীরা যাতে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পান। প্রত্যেকে যাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, আয়ুষ্মান ভারত কার্ড পান এটাও দেখার দায়িত্ব আপনাদের। তালিকা তৈরি করে দেবেন। সিএম অফিসে একজন আধিকারিককে রেখে দেব। সবটা দেখার জন্য। কেউ যেন সরকারের সুবিধা থেকে বঞ্চিত না হয়,” জানান মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker