0%

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

নিজস্ব প্রতিনিধি: বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। ব্যাটে নয়, বরং উইকেটরক্ষক হিসেবেই তিনি রেকর্ড গড়েছেন। টেস্টের দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনও উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন ক্রিকেটার। এবার তাঁদের সবাইকে ছাড়িয়ে এককভাবে নতুন রেকর্ডের মালিক হলেন লিটন। তিনি টেস্টে এক ইনিংসে আটটি ডিসমিসাল করেছেন। তার মধ্যে ছয়টি ক্য়াচ ও দুটি স্ট্যাম্পিং রয়েছে।

টেস্টে প্রথমবার এক ইনিংসে ৭ ডিসমিসাল করেছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে গড়েছিলেন সেই রেকর্ড। পরে তাঁর মতো ইনিংসে ৭ ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভারা। কিন্তু এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেই বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের মধ্যে, আটজনই আউট হয়েছেন লিটনের হাতে।

আরও পডুন: ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

তবে লিটন দাসের সামনে রয়েছে আরও এক বিশ্বরেকর্ড গড়ার সুযোগ। টেস্টের দুটি ইনিংস মিলিয়ে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি। সেটি ভাঙতে পারেন তিনি। আর সেটা সম্ভব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জ্যাক রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঋষভ পন্থ। এই তিনজনের ঝুলিতে রয়েছে সেই রেকর্ড। যা ভেঙে দিতে পারেন লিটন। এর মধ্যে রাসেল ও ডি ভিলিয়ার্সের কীর্তি ছিল জোহানেসবার্গের মাঠে। যেখানে লিটন তাঁদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন।

The post টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker