0%

এবার গঙ্গাসাগর পর্যন্ত চলবে ট্রেন! ৪০০০ কোটি টাকার পরিকল্পনা, বড় ঘোষণা শুভেন্দুর

SOBDIK NEWS: গঙ্গাসাগর যাওয়ার জন্য আর শুধু বাস বা লঞ্চের উপর নির্ভর করতে হবে না। এবার সেখানে ট্রেন চালানোর পরিকল্পনা করছে কেন্দ্র ও রাজ্য। এই প্রকল্পে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হতে পারে। শুধু গঙ্গাসাগর নয়, রাজ্যের আরও কয়েকটি আটকে থাকা রেল প্রকল্প নিয়েও বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই কথাগুলি জানান তিনি।

গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির পরিকল্পনা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন চালানো নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি জানান, কপিলমুনির আশ্রম শুধু বাংলার নয়, সারা বিশ্বের মানুষের কাছে একটি পরিচিত তীর্থস্থান। তাই সেখানে রেল যোগাযোগ থাকা দরকার।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কথায়, গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির ম্যাপ এবং প্রাথমিক পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই কাজ করতে প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হতে পারে। এবার ডিপিআর তৈরি এবং সমীক্ষার কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। সব ঠিক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন চলতে পারে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের হাজিরায় বড় বদল! ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা

মার্চের মধ্যে কাজ শেষ করার অনুরোধ

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে হিলি, নন্দীগ্রাম এবং দেশপ্রাণের রেল প্রকল্প নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। জমির সমস্যার কারণে এই প্রকল্পগুলির কাজ অনেক দিন ধরে আটকে ছিল। তবে রাজ্যের তরফে জমি দেওয়া হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পগুলির বাকি কাজ শেষ করে ট্রেন চালু করার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। নন্দীগ্রামে রেল পরিষেবা চালুর বিষয়েও রেলমন্ত্রী দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বলে জানান শুভেন্দু।

১৯টি রেল প্রকল্প নিয়ে আলোচনা

বাংলায় আরও প্রায় ১৯টি রেল প্রকল্প নিয়ে এদিনের বৈঠকে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, এই প্রকল্পগুলির অনুমোদন রেলওয়ে বোর্ড আগেই দিয়েছে। কিন্তু জমি না পাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছিল না। এখন সমীক্ষা এবং জমি অধিগ্রহণের কাজে আর কোনও সমস্যা নেই বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। দ্রুত প্রকল্পগুলির অনুমোদন ও কাজ শুরুর জন্য এনওসিও দেওয়া হয়েছে। আগামী বাজেটে এই প্রকল্পগুলির জন্য রেলের বরাদ্দ রাখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিংড়িঘাটা মেট্রো উদ্বোধন কবে?

এদিন চিংড়িঘাটা মেট্রো নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুবিধা অনুযায়ী তাঁর হাত দিয়েই এই মেট্রোর উদ্বোধন করতে চায় রাজ্য। সেই অনুরোধ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, চিংড়িঘাটায় প্রায় ৭০০ মিটার অংশের কাজ আটকে ছিল। আগের সরকার ১৭ মাসেও যে কাজ শেষ করতে পারেনি, বর্তমান সরকার ১৭ দিনে তা শেষ করেছে। তাঁর আরও দাবি, কলকাতা মেট্রোর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ধাপে ধাপে প্রায় ১০ হাজার কোটি টাকা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর হাত দিয়েই এই মেট্রো পরিষেবার উদ্বোধন করতে চায় রাজ্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker