0%

কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত হার্দিককে পায়নি রাজস্থান, নেপথ্যে কোন দুই ক্রিকেটার?

১০ নয়, ১৫ নয়। সরাসরি ১৮ কোটি। বিশাল ১৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স থেকে পাঞ্জাব কিংস গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। অর্শদীপ সিংয়ের বিনিময়ে ভারতীয় অলরাউন্ডারকে ছেড়েছে মুম্বই। এই আবহে সামনে এল নতুন এক ঘটনা। শোনা যাচ্ছে, পঞ্জাবের আগেই হার্দিক পাণ্ডিয়াকে দলে নেওয়ার সুযোগ পেয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু কথা এগিয়েও তাঁকে পায়নি রাজস্থান। এর নেপথ্যে নাকি দুই ক্রিকেটার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গন্তব্য হিসাবে উঠে এসেছিল একাধিক ফ্র্যাঞ্চাইজির নাম। সেই তালিকায় ছিল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসও। পাশাপাশি রাজস্থানের সঙ্গে মুম্বইয়ের আলোচনা এগোলেও ‘গোলাপি আর্মি’র উপর এক শর্ত চাপিয়ে দেয় নীতা আম্বানির দল। যা মানা সম্ভব ছিল না রাজস্থানের পক্ষে। হার্দিকের বদলে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়ার চেষ্টা করেছিল মুম্বই। এই তালিকায় ছিলেন তারকা ইংরেজ পেসার জফ্রা আর্চারও। দলের দুই শীর্ষস্থানীয় তারকাকে ছাড়তে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়। এর পরেই আইপিএল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ এবং হাইপ্রোফাইল ট্রেডে অর্শদীপকে নিয়ে হার্দিককে ছেড়ে দেয় মুম্বই।

হার্দিককে না পেলেও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেড করে রাজস্থান। এলএসজি ছেড়ে রাজস্থান রয়‍্যালসে যোগ দিলেন সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ভারতীয় পেসার। শামির সঙ্গে তামিলনাড়ুর স্পিনার এম সিদ্ধার্থও যাচ্ছেন রাজস্থান রয়্যালসে। বদলে লখনউ পায় ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউয়ে আসেন শামি। আগের মরশুমে শামি পেয়েছিলেন ১০ কোটি টাকা। এবার তাঁর বেতন খানিকটা কমছে। এবার তিনি রাজস্থানের হয়ে খেলবেন ৮ কোটিতে। সেই সঙ্গে লখনউ থেকে রাজস্থানে যাচ্ছেন বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থও। তিনি আগের মতোই ৭৫ লক্ষ টাকা বেতন পাবেন।

স্যাম কারান যাচ্ছেন এলএসজি-তে। তিনি আগের মরশুমের মতোই ২.৪ কোটি টাকা বেতন পাবেন। শামির ‘ট্রেড’ রফা চূড়ান্ত হয়ে যাওয়ায় রাজস্থানের পেস বিভাগ রীতিমতো শক্তিশালী হয়ে গেল। রাজস্থানে আগে থেকেই রয়েছেন জফ্রা আর্চার। যিনি ভয়াল গতির জন্য বিখ্যাত। তাঁর সঙ্গে শামি জুটি বাঁধলে অনেক টিমেরই যে রাতের ঘুম উড়ে যাবে, বলাই বাহুল্য। তবে হার্দিককে না পাওয়ার নেপথ্যে যে দুই ক্রিকেটার, সেই রিপোর্ট সামনে এসেছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker