0%

এআইয়ের সাহায্যে বোমা বানিয়ে কলেজে হামলার ছক! পাক কিশোরকে ধরতে আসরে এফবিআই

কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ক্লড’কে ব্যবহার করে বোমা বানানোর চেষ্টা! শুধু তাই নয়, মারণাস্ত্র বানিয়ে একটি কলেজেও হামলার ছক কষার অভিযোগ উঠল এক পাক কিশোরের বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে। অভিযুক্তকে ধরতে আসরে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সূত্রের খবর, লাহোরের বাসিন্দা ওই কিশোর প্রথম বর্ষের ছাত্র। বয়স ১৭ বছর। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে সে মার্কিন কৃত্রিম মেধা সংস্থা ‘অ্যানথ্রোপিক’-এর ‘ক্লড’ চ্যাটবটের সঙ্গে কথোপকথন করছিল। কীভাবে শক্তিশালী বোমা বানাতে হয়, তার পদ্ধতি জানতে চেয়েছিল সে। এমনকী বোমা বানিয়ে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলারও ছক কষেছিল বলে অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। জানা গিয়েছে, পটাশিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট এবং চিনির মিশ্রণে বিস্ফোরক তৈরির উপায় সম্পর্কে জানতে চেয়ছিল সে। সোমবার এফবিআইয়ের সাহায্যে পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে।

কিন্তু কীভাবে ধরা পড়ল পাক কিশোর? জানা যাচ্ছে, ‘ক্লড’-এর সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে ‘অ্যানথ্রোপিক’ এফবিআইকে অভিযোগ জানায়। এরপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনসিসিআইএ-র সঙ্গে যোগাযোগ করে। এরপরই কিশোরকে গ্রেপ্তার করে তারা। এনসিসিআইএ-এর লাহোর শাখার অতিরিক্ত ডিরেক্টর আতিফ আমির জানান, এফবিআই এবং ‘ক্লড’-এর এআই’-এর কাছ থেকে আমরা কিশোরের সম্পর্কে তথ্য পাই।” অভিযুক্তের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তবে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে কোনও বিস্ফোরকের হদিশ মেলেনি। কিন্তু কী কারণে তিনি ওই কিশোর হামলার পরিকল্পনা করেছিল, তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker