রবিবার থেকেই বদলাবে আবহাওয়া! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে বাংলার আবহাওয়া নিয়েও চিন্তা বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। রবিবার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর আকাশে মেঘ জমতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল থেকেই আকাশে মেঘ দেখা যেতে পারে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে অস্বস্তি হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলাতেও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃষ্টি কমে আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১ নভেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির
অর্থাৎ বলা যায়, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৭টি এবং উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। কলকাতাতেও দুপুরের পর বৃষ্টি হতে পারে।



