0%

ওড়িশা থেকে গাঁজা পাচারের অভিযোগ, ঝাড়গ্রামে ১২ কেজি উদ্ধার

ঝাড়গ্রাম: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম (Jhargram) থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাবনী এলাকা থেকে ১২ কেজি…

ঝাড়গ্রাম: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম (Jhargram) থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাবনী এলাকা থেকে ১২ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সত্যজিৎ বিশ্বাস (৩৩)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত কাকরিশ্বর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ কলাবনী এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই সত্যজিৎকে আটক করে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা।

ওড়িশা থেকে গাঁজা সংগ্রহের দাবি ধৃতের

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, ওড়িশা থেকে গাঁজা সংগ্রহ করে গোয়ালতোড় এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। প্রতি কেজি ১২ হাজার টাকা দরে মোট ১ লক্ষ ৪৪ হাজার টাকায় ওই গাঁজা কেনা হয়েছিল বলে দাবি তার।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সত্যজিৎ আরও জানিয়েছে, এর আগেও পাঁচবার একই ধরনের মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল সে। ষষ্ঠবার পাচারের সময় ঝাড়গ্রাম পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।

পাচার চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত

ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হচ্ছে। এই মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত, ওড়িশা থেকে কীভাবে গাঁজা সরবরাহ করা হচ্ছিল এবং স্থানীয় স্তরে কারা সহযোগিতা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাচার চক্রের উৎস ও নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদক পাচার এবং বেআইনি কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker