উৎসবের মরশুমে ১৮ হাজার বিশেষ ট্রেন চালাচ্ছে রেল, যাত্রী সুরক্ষায় থাকছে AI ক্যামেরা

সবদিক নিউজ: চলতে বছর দূর্গা পূজার দীপাবলি ও ছট পুজোর সময় বাড়তি ভিড় সামাল দিতে প্রায় ১৮০০০ বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব শনিবার এই তথ্য জানিয়েছেন। এছাড়াও যাত্রীরা যাতে আরামে ট্রেনের যাত্রা জন্য অপেক্ষা করতে পারেন। সেই কারণে প্রায় কুড়িটি রেল স্টেশনে ওয়েটিং এরিয়ার জায়গা তৈরি করা হয়েছে।
দিওয়ালি-ছটে রেলের বড় উদ্যোগ, AI ক্যামেরায় নজরদারি (Indian Railways)
এ বিষয়ে রেলমন্ত্রী জানান, টিকিট কাউন্টারগুলিও স্টেশন চত্বর থেকে ওই ওয়েটিং এরিয়াতে সরিয়ে আনা হয়েছে। যার ফলে সিকিউরিটি প্রক্রিয়া দ্রুত করতে ও লম্বা লাইন এড়াতে অতিরিক্ত স্ক্যানিং কাউন্টার বসানো হয়েছে (Indian Railways)। এছাড়া আশ্বিনী বৈষ্ণব জানান, ভিন নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে রেল কর্তৃপক্ষ প্রায় ৭০০টি এআই একটিভ ক্যামেরাও বসানো হয়েছে।
এছাড়াও এই বিষয়ে রেলমন্ত্রী জানান, ভিড় সামাল দিতে বিভিন্ন স্থানে বিশেষ কোণ মোতায়ন করা হয়েছে। শাকুর বস্তি, নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং নিউ দিল্লি স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ ট্রেন মোতায়েন করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে বলেন।
যুবশক্তি প্রকল্পে নতুন ঘোষণা, নির্দিষ্ট দিন জানালেন শুভেন্দু অধিকারী
গত আর্থিক বছরে ভারতীয় রেল ৭৫,০০০ স্পেশাল ট্রেন চালিয়েছিল, এই বছর এই সংখ্যা ৮০,০০০ ছাড়িয়ে যাবে। তবে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন নয়। পণ্যবাহী ট্রেন চলাচলও এই বছরে অনেকটা বেড়ে গিয়েছে। কয়লা ও অন্য পণ্যের পরিবহনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রেলমন্ত্রী বলেন, “গত ১০ বছরে ৩৬,০০০ কিলোমিটার অতিরিক্ত রেললাইন বসানো হয়েছে। তবে নতুন লাইন তৈরি এবং ধারণক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। এটাই একমাত্র স্থায়ী সমাধান। তাই আমাদের অবশ্যই আরও লাইন তৈরি করার কাজ করে যেতে হবে (Indian Railways)।



