হুবহু নেতানিয়াহু! ‘অভিশপ্ত’ চেহারায় ব্যবসা লাটে, খদ্দের নেই, দোকানে ‘মাছি মারছেন’ ইরানি প্রৌঢ়

চেহারা যখন অভিশাপ। আর সেই অভিশাপেই রুজি-রুটি হারাতে বসেছেন ইরানের তেহরানের বাসিন্দা এক দোকানি। ইরানের চরম শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর চেহারার আশ্চর্যরকম সাদৃশ্য। বিপত্তি ঠিক সেই কারণেই। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই প্রৌঢ়ের ছবি ও ভিডিও। এরপরই বিপাকে পড়েন ব্যক্তি। শত্রুর সঙ্গে এহেন মিলের জেরে তাঁকে বয়কট করতে শুরু করেছে ইরানের সাধারণ মানুষ। লাটে উঠেছে ব্যবসা।
ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে শুকনো ফল, বাদাম ও মিস্টির দোকান রয়েছেন ওই ব্যক্তির। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দোকানের ভিতর দাঁড়িপাল্লার পিছনে বসে থাকতে দেখা যায় তাঁকে। নেটিজেনরা তাঁর মুখের আদল, চুলের স্টাইল ও চালচলনে নেতানিয়াহুর সঙ্গে অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করেন। এরপরই ওই দোকানি ও তাঁর দোকান খুঁজে বের করার চেষ্টা শুরু করে নেটিজেনরা।
‘From the seat of power to behind the shop counter’ Netanyahu lookalike in Iran says he ‘left because they weren’t paying wages over there’ https://t.co/r89pfB6Wbd
— RT (@RT_com) November 13, 2026
প্রাথমিকভাবে এই ভিডিওকে কেন্দ্র করে নিছক কৌতুক ও হাসির কারণ হয়ে উঠলেও, ধীরে ধীরে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। ‘শত্রু’ নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকার কারণে নেটিজেনরা ওই দোকানিকে বয়কটের আবেদন জানায়। ফল হয় মারাত্মক। তাঁর দোকানে কমে যায় ক্রেতা। অনলাইন বিতর্কের জেরে ব্যবসায় গুরুতর প্রভাব পড়েছে ওই ব্যবসায়ীর। জানা যাচ্ছে, গোটা ঘটনায় যারপরনাই বিরক্ত ওই ব্যবসায়ী।
Netanyahu Lookalike in Trouble! An Iranian man named Abbas Ghaderi has become a social media sensation because of his striking resemblance to Israeli Prime Minister Benjamin Netanyahu. Reports circulating online claim that the Iranian shopkeeper has faced a boycott, with customers refusing to visit his business because of his resemblance to Netanyahu, reportedly costing him his livelihood.
— Sameh Ahmed (@PalPress24) November 10, 2026
যদিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। এমনকী দোকানির পরিচয়, তাঁর দোকানের ঠিকানা বা তাঁকে নিয়ে যে দাবি করা হচ্ছে তার সত্যতাও স্পষ্ট নয়। কিন্তু নেতানিয়াহুরূপী ইরানের ওই ব্যবসায়ী এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। উল্লেখ্য, দীর্ঘ উত্তেজনার পর আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েল হামলা চালিয়েছে ইরানের মাটিতে। এই যুদ্ধের জেরে আমেরিকা ও ইজরায়েল দুই দেশের উপর ক্ষুব্ধ সেখানকার জনতা। নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্যের জেরে রাজনৈতিক ও সামরিক সংঘাতের গুরুতর আঁচ এবার এসে পড়ল তেহরানের ওই ব্যবসায়ীর জীবনে।
শেয়ার
লিংক



