ওডিশায় SIR বিরোধী সম্মেলনে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা!

একগুচ্ছ দাবিতে পঞ্চম সর্বভারতীয় মহিলা সম্মেলন। আয়োজনে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)। নারী সুরক্ষা-সহ একাধিক দাবির পাশাপাশি রয়েছে SIR বন্ধের দাবিও। আগামী ডিসেম্বরে ওডিশায়…
একগুচ্ছ দাবিতে পঞ্চম সর্বভারতীয় মহিলা সম্মেলন। আয়োজনে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)। নারী সুরক্ষা-সহ একাধিক দাবির পাশাপাশি রয়েছে SIR বন্ধের দাবিও। আগামী ডিসেম্বরে ওডিশায় আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রতিনিধিরাও। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্ক অব্যাহত। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। অন্যদিকে, বাতিল হওয়া নামগুলির মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাই বেশি বলে দাবি করা হচ্ছে। আর সেই SIR বিরোধী সম্মেলনেই আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদের। সম্মেলন সফল করতে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। লিফলেট বিলির পাশাপাশি তোলা হচ্ছে চাঁদাও।
সংগঠনের এক প্রতিনিধির বক্তব্য, “SIR-এ সবচেয়ে বেশি মহিলাদের নাম বাদ গিয়েছে।” কিন্তু ভারতের অভ্যন্তরীণ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আন্দোলনে বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ কেন? এই প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, “জার্মানি, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের প্রতিনিধিরা থাকবেন। সব দেশের আন্দোলনকারীদের ভালোটা আমরা নিতে চাই।”
ওডিশায় SIR বিরোধী সম্মেলনে আসছেন বাংলাদেশের প্রতিনিধিরা!
#SIR #AIMSS #Odisha #WestBengalNews https://t.co/dYvxGwnj7B— Kolkata24x7 (@kolkata24x7live) November 16, 2026
গত কয়েক বছরে বাংলাদেশের একাংশের মধ্যে ভারতবিরোধী মনোভাব এবং ‘বয়কট ভারত’ আন্দোলন সামনে এসেছে। অন্যদিকে, ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। হরগোবিন্দ ও চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগও ওঠে। ওই ঘটনায় ধৃতদের দাবি, হামলাকারীদের মধ্যে বাংলাদেশের লোকজনও ছিল। এমন পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর বিষয় SIR নিয়ে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো ঘিরে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই প্রচার চালানো হচ্ছে, তোলা হচ্ছে চাঁদাও।
আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত সম্মেলনের প্রচারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিলি করা হচ্ছে লিফলেট। লিফলেট অনুযায়ী, সংগঠনের পক্ষ থেকে প্রচারের দায়িত্বে রয়েছেন মহুয়া নন্দ। তাঁর প্রতিক্রিয়া জানতে Kolkata24x7-এর পক্ষ থেকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



