0%

দ্রুত এগোচ্ছে সেবক-রংপো প্রকল্পের কাজ, কবে রেলপথে জুড়বে সিকিম?

SOBDIK NEWS: সিকিমকে (Sikkim Rail Project) রেলপথে জুড়তে বড় উদ্যোগ ভারতীয় রেলের। সেবক-রংপো নতুন রেললাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সিকিম সরকারের সঙ্গে সমন্বয় বাড়াল উত্তর পূর্ব সীমান্ত রেল। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, সাংসদ ইন্দ্র হ্যাং সুব্বা এবং রাজ্য সরকারের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। বৈঠকে রাজ্যের রেল পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।

সেবক-রংপো রেল প্রকল্প (Sikkim Rail Project) নিয়ে বৈঠক

বৈঠকে নতুন সেবক রংপো রেললাইন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের অধীনে চলা নির্মাণকাজ ও কাজের গতি বাড়াতে রেলের তরফে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলি সম্পর্কেও মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়। এই বৈঠকে রংপো-সারামসা এবং মেলি-ডেনটাম রেললাইন বিষয়ক সমীক্ষার শেষ অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

কী থাকছে প্রকল্পে: নতুন সেবক-রংপো রেললাইন প্রকল্পটি প্রায় ৪৪.৯৬ কিমি দীর্ঘ। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে রেলপথে প্রথম বারের মতো যুক্ত হবে সিকিম। তাই এই রাজ্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই নতুন রেলপথ। এই রেলপথে ১৪ টি টানেল, ১৩ টি বড় সেতু এবং ১০ টি ছোট সেতু রয়েছে।

আরও পড়ুন : ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি, বাচ্চাদের ক্রেশ! অভিনব পরিকল্পনা অগ্নিমিত্রার

কী নিয়ে আলোচনা: সেবক রংপো রেল প্রকল্পের (Sikkim Rail Project) পাশাপাশি মেলি ডেনটাম সমীক্ষার অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া রাজ্য সরকারের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে সেবক রংপো প্রকল্পের এমন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়, যেখানে রাজ্য সরকারের সাহায্য প্রয়োজন।

আরও পড়ুন : পরপর ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা! নিউজিল্যান্ডে শোচনীয় পারফরম্যান্স করে বড় ক্ষতি হলো হিটম্যানের

সিকিমে এই প্রকল্প চালু হলে পর্যটন থেকে শিল্প সবক্ষেত্রেই উন্নতি হবে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে এই প্রকল্প। ২০২৮ এর জুনের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker