আগেই করা ডাক্তারের সই, তাতে ইচ্ছেমত লিখে রিপোর্ট! বড় অনিয়মের অভিযোগ পাথলোজিকাল সেন্টারে

SOBDIK NEWS: শরীর খারাপ হলে ডাক্তারের কাছে গেলেই বর্তমানে সবার আগে দেওয়া হয় বেশ কিছু প্যাথলজিক্যাল টেস্ট। কিন্তু এবার জানা যাচ্ছে এই ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথলজিক্যাল সেন্টারগুলিতেই (Diagnostic Centre) চলছে চরম অনিয়ম। সম্প্রতি বর্ধমানের এক প্যাথলজিক্যাল সেন্টারে আগে থেকেই সই করা ডাক্তারের প্যাডে ইচ্চে মত রিপোর্ট বানানোর অভিযোগ উঠেছে। এরপর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতেই সামনে এল আসল সত্যি।
হাতে লিখে মনগড়া রিপোর্ট দিচ্ছে প্যাথলজিক্যাল সেন্টার!
টাকা খরচ করে রক্ত পরীক্ষার জন্য রক্ত জমা দিলেও, ইচ্ছেমত সংখ্যা লিখে দেওয়া হচ্ছে প্যাথলজিক্যাল রিপোর্ট। যেটা কার্যত মানুষের জীবন নিয়ে খেলার সমান। তবে এবার এই ধরণের ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। বর্ধমানের বিভিন্ন নার্সিং হোম থেকে শুরু করে ব্লাড টেস্ট সেন্টারে অভিযান চালানো হয়েছে।
প্রতিদিন শহরে হাজার হাজার মানুষ ডাক্তারের কথা মত, রক্ত পরীক্ষা করাচ্ছেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। কিন্তু এবার জানা যাচ্ছে, দালালদের জেরে টাকা খরচ করে সর্বশান্ত হচ্ছে রুগী আর আমদানি বাড়ছে ডায়াগনিস্টিক সেন্টার ও প্যাথল্যাবগুলির। বর্ধমানের বাসিন্দাদের মতে, রক্ত ও আর বাকি পরীক্ষা নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহ ছিল যে কোনো পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট বানিয়ে দেওয়া হয়। এবার কমিশন অভিযান করা পরে সেই সন্দেহই পাকা হল।
আরও পড়ুনঃ ফের টান পড়বে পকেটে! ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্মার্টফোনের দাম, কী জানাচ্ছে রিপোর্ট?
প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিশন শেষ দুই দিনে একাধিক নার্সিং হোম থেকে ডায়াগনিস্টিক সেন্টারে গিয়েছে। যাওয়ার পরেই একাধিক অসঙ্গতি প্রকাশ্যে এসেছে। কোথাও ডাক্তার, অপেশাদার কর্মীরা নেই। এদিকে নার্সিংহোমগুলিতেও প্রয়োজনের তুলনায় কম কর্মী দিয়েই চলছে অনুমোদন।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন অভিযান চালানোর পর একপ্রকার অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যদিও কমিশনের চেয়ারপার্সন জানান, স্বাস্থ্য দফতরের কাজের গুমিকে খুশি নই আমরা। এদিকে ঝাড়খণ্ডের জয়রাম হেমব্রেম জানাচ্ছেন, দ্রুত নির্দেশ মেনে কাজ চালু হবে। আর যদি কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার নিয়ম মানতে না চায় তাহলে তাকে মোটা টাকা জরিমানা করা হবে বলেও জানা যাচ্ছে।



