0%

Top 5 Entertainment News: ভাইরাল ভিডিয়ো ঘিরে আইনি পথে শাহরুখ, শৈশবের কঠিন স্মৃতি ভাগ করলেন রবি কিষণ

১. ভাইরাল রিল ঘিরে আইনি পদক্ষেপ শাহরুখের, ইনফ্লুয়েন্সারকে পাঠালেন মানহানির নোটিস

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ করলেন শাহরুখ খান। রিপোর্ট অনুযায়ী, ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মাকে মানহানির নোটিস পাঠিয়েছেন অভিনেতা। সদগুরুর একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতির ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছিল, কথোপকথনের সময় তাঁকে নাকি চুপ থাকতে বলা হয়েছিল। শাহরুখের আইনি প্রতিনিধিদের অভিযোগ, ভিডিয়োর ক্যাপশনে ঘটনার প্রেক্ষাপট বিকৃত করে অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। ২৩ নভেম্বরের নোটিসে ওই পোস্ট সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে এমন দাবি না ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

২. সীতার চরিত্রে অভিনয় করায় বাবার হাতে মার! ‘কফি উইথ করণ’-এ শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রবি কিষণ

অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ছোটবেলায় কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা জানালেন রবি কিষণ। অক্ষয় কুমারের সঙ্গে ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে অভিনেতা জানান, রামলীলায় সীতার ভূমিকায় অভিনয় করার পর তাঁর বাবা ভীষণ রেগে গিয়েছিলেন। শাড়ি পরে মঞ্চে অভিনয় করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। রবি জানান, সেই কারণে বাবার হাতে চামড়ার বেল্ট দিয়ে মারও খেতে হয়েছিল তাঁকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাঁর মা ৫০০ টাকা দিয়ে তাঁকে গ্রাম ছেড়ে মুম্বই চলে যাওয়ার পরামর্শ দেন। সেই কঠিন সময় পেরিয়েই অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করেন রবি।

Oscars 2027-Ramayana: অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার জয়ধ্বনি? সেরা ২০-তে জায়গা করে নিল ‘রামায়ণ’

৩. পারকিনসন্সে আক্রান্ত অভিনেতা শঙ্কর ঘোষাল, চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য

অভিনেতা শঙ্কর ঘোষালের অসুস্থতার খবর ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। পারকিনসন্সে আক্রান্ত এই শিল্পীর চিকিৎসা এবং আর্থিক সহায়তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শঙ্কর ঘোষালের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ বাংলা বিনোদন জগতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 ৪. ‘রামায়ণ’-এর সাফল্যের পর গুরুদ্বারে প্রার্থনা রণবীরদের, অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ

‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর সাফল্যের আবহে দিল্লির গুরুদ্বার বাংলা সাহিবে গিয়ে প্রার্থনা করলেন রণবীর কাপুর, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ছবির সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীও। ছবির আন্তর্জাতিক বক্স অফিস সাফল্যের জন্য নির্মাতাদের অভিনন্দন জানান অমিত শাহ।

৮ কেজির ঘুঙুর, টানা আট ঘণ্টা অনুশীলন! পা ফুলে যেত, তবু থামেননি শ্রদ্ধা! ‘ইঠা’র জন্য কতটা পরিশ্রম করেছেন অভিনেত্রী?

৫. প্রযোজকের বকেয়া টাকা আদায়ে টেপ রেকর্ডার বিক্রি করেছিলেন অক্ষয় কুমার!

অভিনয়জীবনের শুরুর দিকের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অক্ষয় কুমার। করণ জোহরের ‘কফি উইথ করণ ৯’-এ রবি কিষণের সঙ্গে কথোপকথনে অভিনেতা জানান, এক প্রযোজক তাঁর পারিশ্রমিকের টাকা মেটাননি। শেষ পর্যন্ত বকেয়া অর্থের কিছুটা আদায় করতে ওই প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করে দিয়েছিলেন তিনি। অক্ষয়ের কথায়, সেই ঘটনায় তিনি প্রায় ৩২ হাজার টাকা উদ্ধার করতে পেরেছিলেন। একই আলোচনায় রবি কিষণও নিজের পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker