0%

কেড়ে নিচ্ছে বাকস্বাধীনতা! বিজেপির বিরুদ্ধে মৌলিক অধিকার হননের অভিযোগ মমতার

SOBDIK NEWS: সাধারণ নাগরিকদের স্বাধীভাবে মত প্রকাশের অধিকার থেকে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে! এমনটাই অভিযোগ নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি সংবিধানের দেওয়া মৌলিক অধিকার ও গণতন্ত্রকে (Democracy) ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে বিজেপি বলে অভিযোগ।

বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

লক্ষীপূজোর দিনেই বিজেপির বিরুদ্ধে ভয় দেখানো থেকে অর্থের বদলে মানুষ ও প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পুলিশ ও প্রশাসন নিয়ে তৃণমূলের নেতা, কর্মী থেকে জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হচ্ছে। যেটা বিরুধীদের কন্ঠ রুদ্ধ করার জন্যই করা হচ্ছে।

ভারতের সংবিধানের মূল ভিত্তি হল ১৪ নং, ১ ৯ নং ও ২১ নং অনুচ্ছেদঃ। যেখানে যথাক্রমে আইনের চোখে সকলের সমতা, বাক স্বাধীনতা ও মত প্রকাশিত অধিকার আর ব্যক্তিগত জীবন ও জীবনে স্বাধীনতার অধিকারের কথাও মনে করিয়ে দেওয়া হয়। কিন্তু এবার এই মৌলিক অধিকারগুলিই ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। গুরুতর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ ৫৬ বছরে এই প্রথম, বদলাচ্ছে শান্তিপুরের বামা কালী মায়ের নাচের স্থান, বড় সিদ্ধান্ত ক্লাবের 

এদিন সোশ্যাল মিডিয়াতে নিজের মত শেয়ার করার পাশাপাশি মমতা জানান, আমরা ছাত্র, যুব সমাজ, সামাজিক মাধ্যমের ব্যবহারে স্বাধীন ডিজিটাল প্লাটফর্মগুলিতে পুনরায় শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছি। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার দিতে হবে এই দাবিই করা হয়েছে। সাথে যে ভয়ানক সেন্সরশিপের বিরুদ্ধে সকলে একজোট হয়ে লড়াই করছেন সেটা চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি।

বিজেপির চাপ সৃষ্টি করে রাজীনীতি করাকে কড়া সমালোচনা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ ছুঁড়েই দেন তিনি। শেষে জানান, ‘যদি ক্ষমতা বা সাহস থাকে, তাহলে রাজনৈতিকভাবে লড়াই করুক। এমনকি পরের দিন রাজনৈতিকভাবে লড়াইয়ের জন্য রাজনৈতিক প্রতিদ্বন্ধিতা ময়দানে তাঁদের কোনো প্রকার আপত্তি নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker