৮ উইকেটে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ, লাভের গুড় খেল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে (Bangladesh) ধসিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ওপার বাংলার দলকে 8 উইকেটে হারালো ক্যারিবিয়ানরা। সেই সূত্রেই গোটা সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল রস্টন চেজের দল। তবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় লাভের গুড় খেলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর জয়ের মধ্যে দিয়ে তালিকার চার নম্বরে উঠে এলো টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের জয়ে লাভ হল ভারতের
শনিবার, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই সূত্রে প্রথম ইনিংসে 272 রান তোলে ওপার বাংলার টাইগাররা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 245 রান। এ পর্যন্ত সব ঠিক থাকলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 142 রানে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষ দলটি। যার ফলে 27 রানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের সামনে 170 রানের লক্ষ্য দাঁড় করায় পদ্মা পাড়ের দল। পরবর্তীতে মাত্র দুই উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষ্য পূরণ করে জয় খুঁজে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ান দলের এই জয়ের ফলে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে WTC পয়েন্ট তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা বাংলাদেশ নেমে এসেছে 5 নম্বরে। এমতাবস্থায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ভারতকে অন্তত দুটি দলকে পেছনে ফেলতে হবে।
‘সঞ্জুকে বলির পাঠা বানাবেন না’ অভিষেককে দল থেকে বাদ দিয়ে বৈভবকে নামানোর দাবি কার্তিকের
না বললেই নয়, এই মুহূর্তে 11 ম্যাচের পাঁচটিতে জয়, চারটিতে পরাজয় এবং দুটি ড্র নিয়ে তালিকার চতুর্থ স্থানে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার পরেই দাঁড়িয়ে রয়েছে ভারত। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা ছাড়া প্রথম দুয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কাজেই ফাইনালে জায়গা করে নিতে হলে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে হবে টিম ইন্ডিয়াকে।



