0%

বাদ পড়বে অনেক নাম! অন্নপূর্ণা যোজনায় কারা আর টাকা পাচ্ছেন না জেনে নিন

SOBDIK NEWS: নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে (Annapurna Yojana) টাকা দিওয়ালির আগেই ঢুকবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসাথে অযোগ্যদের নাম ধরে ধরে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। অযোগ্যদের ধরতে আবার ভেরিফিকেশন হওয়ায় বেশ কিছু সংখ্যক উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্নপূর্ণা যোজনায় কমবে উপভোক্তা! Annapurna Yojana

সম্প্রতি অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই করে এবার অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ এসেছে রাজ্য সরকার তরফে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে আগেই।

অক্টোবর মাসে যে সকল উপভোক্তা এই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখে অযোগ্যদের নাম বাদ দিতে বলা হয়েছে। এই কারণে এবার উপভোক্তা সংখ্যা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্বের তালিকায় থাকা কোনও সরকারি কর্মচারী, আয়করদাতা বা মৃত ব্যক্তি থাকলে অবশ্যই তাদের নাম বাদ দেওয়া হবে।

আরও পড়ুন: বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পেনশন! অষ্টম বেতন কমিশনের গুরুত্বপূর্ণ হিসেব রইল

উল্লেখ্য, অযোগ্যরা কেউ অন্নপূর্ণা যোজনার সুবিধা যে পাবেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা সরকারি ভাতা থেকে বঞ্চিত বলে অভিযোগ। এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি বলে ক্ষোভে ফুঁসছেন তারা। দিকে দিকে চলছে বিক্ষোভও।

আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না বা থাকলে কোন পর্যায়ে রয়েছে তা রাজ্য সরকারের https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে।
এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা, থাকলে তা কোন পর্যায়ে রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker