0%

শীঘ্রই ‘ধ্বংস’ হবে মারণ ক্যানসার, মুছে যাবে বহু কঠিন অসুখ! চাবিকাঠি লুকিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায়

এক দশকের মধ্যেই অতীত হবে ক্যানসার। মুছে যাবে স্মৃতি মুছে যাওয়ার কঠিন অসুখ অ্যালঝাইমার্স। মানুষ আক্রান্ত হবে না হৃদরোগের মতোই নিত্য জীবনের অংশ হয়ে ওঠা মারণ রোগে। দাবি, প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোদেইয়ের।

তাঁর মতে, সঠিক উপায়ে কাজে লাগালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন অবাস্তবকে বাস্তবে রূপান্তরিত করতে পারে, যা গত হাজার বছরেও মানবজাতি সমাধান করতে পারেনি। আমোদেই বলেছেন, সঠিক উপায়ে কাজে লাগালে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করতে পারে। ডারিও আমোদেই একা নন। গুগলের এআই শাখার প্রধান ডেমিস হাসাবিস এবং টেসলা প্রধান এলন মাস্ক-এর মতো প্রযুক্তি জগতের শীর্ষকর্তাও অ্যানথ্রপিক কর্তার সঙ্গে সহমত। ডেমিসের মতে, এআই প্রযুক্তির সাহায্যে এক দশকের ‘ড্রাগ ডিসকভারি’ বা ওষুধের খোঁজ নেওয়ার কাজ মাত্র কয়েক সপ্তাহে নামিয়ে আনা সম্ভব। গুগলের আলফাফোল্ড, যা ২০ কোটির বেশি প্রোটিন স্ট্রাকচার ম্যাপিং করেছে, তাকে প্রমাণ হিসাবে তুলে ধরে তিনি দাবি করেছেন যে এক দশকের মধ্যে সমস্ত রোগের অবসান ঘটানো সম্ভব।

অপরদিকে, অ্যাথপিকের সিইও ডারিও আমোদেই বলেছেন, সঠিক উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এই অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করতে পারে। এআই সংস্থার কর্তা এবং ভিসনারিরা যখন দশ বছরে রোগমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন, তখন ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি এই সময়সীমাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন বলছে। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ লেইডেন জানিয়েছেন, তাঁরা প্রায় ৫০টি এআই কোম্পানির সাহায্য নিয়ে দশ হাজার ড্রাগ কম্পাউন্ড পরীক্ষা করে দেখেছেন এআই নিজের জোরে কোনও কার্যকরী ওষুধ তৈরি করতে পারেনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker