0%

৩৩ বছরের সম্পর্কের ইতি! একের পর এক বিতর্কের জেরে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

সবদিক নিউজ:মার্কিন প্রযুক্তি দুনিয়ায় তোলপাড়। একের পর এক বিতর্ক ও গুরুতর অভিযোগের মুখে এনভিডিয়ার (Nvidia) সিইও পদ থেকে সরে দাঁড়ালেন জেনসেন হুয়াং (Jensen Huang)। বৃহস্পতিবার সকালে তাঁর পদত্যাগের খবর সামনে আসে। আপাতত সংস্থার দায়িত্ব সামলানোর কথা ভাইস প্রেসিডেন্ট কোলেট ক্রেসের। চিনের (China) সঙ্গে গোপন তথ্যের আদানপ্রদান এবং এক চিনা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন জেনসেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এখনও প্রমাণিত নয়।

একের পর এক বিতর্কের জেরে Nvidia-র সিইও হিসেবে পদত্যাগ করলেন জেনসেন (Jensen Huang):

ঘটনার সূত্রপাত ভারতীয় বিনিয়োগকারীদের বিপুল আর্থিক ক্ষতির অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি দাবি ওঠে, মাত্র ১৫ মিনিটের মধ্যে এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা এবং অ্যালফাবেটের মতো মার্কিন সংস্থায় বিনিয়োগকারী ভারতীয়দের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ উধাও হয়ে গিয়েছে। এই ঘটনার নেপথ্যে বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের ভূমিকা রয়েছে বলে অভিযোগ ওঠে। ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই মার্কিন সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগ করতেন বহু ভারতীয়। একই সঙ্গে এই ঘটনায় জেনসেনের (Jensen Huang) নাম জড়ানোয় বিতর্ক আরও বাড়ে।

 কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা! নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, চিনা মহিলা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই মহিলা চিনা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি গুপ্তচরবৃত্তির সঙ্গেও যুক্ত বলে অভিযোগ করা হয়। এমনকি এনভিডিয়ার গুরুত্বপূর্ণ এআই চিপ ও প্রযুক্তিগত তথ্য চিনে পাচারের অভিযোগও সামনে আসে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই জেনসেনের ভূমিকা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে সংস্থা।

অভিযোগের চাপের মুখে ৬৩ বছর বয়সি জেনসেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে দাবি করা হয়েছে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে প্রযুক্তিগত তথ্য পাচারের অভিযোগ মানতে চাননি। অন্যদিকে, তদন্ত শেষ হওয়ার আগেই তাঁকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। শেষ পর্যন্ত নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

 জেড প্লাস নিরাপত্তা ফেরানোর আর্জি, অভিষেকের মামলায় রাজ্যকে চাপে ফেলল হাইকোর্ট!

উল্লেখ্য, এনভিডিয়ার প্রতিষ্ঠার সময় থেকেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন জেনসেন (Jensen Huang)। দীর্ঘ ৩৩ বছরের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুনিয়ায় সংস্থাটিকে অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কে সংস্থার ভাবমূর্তি এবং শেয়ার বাজারে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর সরে দাঁড়ানোর পর নতুন নেতৃত্বে এনভিডিয়া কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেদিকেই নজর প্রযুক্তি মহলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker