0%

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, শনিতে কেমন থাকবে আবহাওয়া? আজকের আপডেট

সবদিক নিউজ:শীতের মাঝে ফের হাজির বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। নিম্নচাপের প্রভাব সরতেই রাজ্যে তাপমাত্রা নেমেছে একধাক্কায়। তবে এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন সপ্তাহে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে ফের একবার বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নিম্নচাপ কতটা শক্তি বাড়াবে সেই দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যে। আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে।

তার আগে আজ শনিবার ও আগামীকাল রবিবার শুষ্ক থাকবে আবহাওয়া। বুধবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। সোমবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে আগামী সপ্তাহে শীতের পথে ফের বাধা হতে পারে নিম্নচাপ।

আরও পড়ুন: মাত্র ২০০ টাকায় ব্যবসা শুরু করে এখন প্রতি মাসে ৫ লক্ষের উপার্জন! কীভাবে বাজিমাত করলেন অনন্যা?

বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর সহ সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সোমবারের মধ্যে উত্তরেও রাতের তাপমাত্রাও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker