ভারতে এই প্রথম! 8K রেজোলিউশনে মহাকাশ দেখার সুযোগ, ‘কসমস-মাইসুরু’ প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন মোদীর

সবদিক নিউজ:মহাকাশের (Cosmos Mysuru) গ্রহ, নক্ষত্র, ধূমকেতু কিংবা গ্রহণ—এ বার সব কিছুই চোখের সামনে আরও জীবন্ত হয়ে উঠবে। তাও আবার ৮কে রেজোলিউশনে! মহাকাশ দেখার অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে দেশে প্রথমবার তৈরি হল অত্যাধুনিক ৮কে প্ল্যানেটোরিয়াম। শুক্রবার কর্নাটকের (Karntaka) মাইসুরুতে (Mysore) ‘কসমস-মাইসুরু’ প্ল্যানেটোরিয়াম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, প্ল্যানেটোরিয়াম প্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এই উদ্যোগ দেশের কাছে একটি বড় মাইলফলক হতে চলেছে।
দেশের প্রথম 8K প্ল্যানেটোরিয়াম ‘কসমস-মাইসুরু’ (Cosmos Mysuru)-এর উদ্বোধন করলেন মোদীর
মাইসুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, চামুণ্ডি পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্র। এর সবচেয়ে বড় আকর্ষণ ১৫ মিটার চওড়া একটি হেলানো এলইডি ডোম। সাধারণ প্ল্যানেটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে মহাকাশের ছবি দেখানো হলেও এখানে পুরো গম্বুজটিই তৈরি হয়েছে এলইডি প্যানেল দিয়ে। মোট ৬১৪৮টি প্যানেল এবং প্রায় ৪.২৭ কোটি পিক্সেলের সমন্বয়ে তৈরি এই ডোমে ৮কে রেজোলিউশনে মহাকাশের নানা দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা। একসঙ্গে ১৬০ জন বসে এই বিশেষ প্রদর্শনী দেখার সুযোগ পাবেন (Cosmos Mysore)।
রেশনে চাল-গম নিয়ে কারচুপির দিন শেষ! অভিযোগ পেলেই এক ঘণ্টায় অ্যাকশন, জানালেন খাদ্যমন্ত্রী
শুধু বিনোদন নয়, মহাকাশ সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ এবং বৈজ্ঞানিক কৌতূহল বাড়ানোও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। এখানে গ্রহ-নক্ষত্রের প্রদর্শনীর পাশাপাশি থাকছে অ্যাস্ট্রোনমি মিউজিয়াম, এক্সিবিশন হল, লেকচার রুম এবং প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাবরেটরি। কন্নড়, ইংরেজি ও হিন্দি—এই তিনটি ভাষায় প্রদর্শনী দেখানো হবে। ফলে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে গবেষক, সকলের কাছেই মহাকাশ বিজ্ঞানের জগৎকে আরও সহজে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এই অত্যাধুনিক প্ল্যানেটোরিয়াম তৈরির পিছনে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (আইআইএ) এবং মাইসুরু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতর, পরমাণু শক্তি দফতর এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দফতর। ২০২২ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নিজের সাংসদ তহবিল থেকে তিনি ৫ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।
‘যে ৫০ হাজার বাকি আছে সেটাও আগামী মাসে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর
সব মিলিয়ে এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলতে খরচ হয়েছে প্রায় ১১৫ থেকে ১১৬ কোটি টাকা। প্রযুক্তির অভিনবত্বের পাশাপাশি শিক্ষামূলক পরিকাঠামোর দিক থেকেও বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘কসমস-মাইসুরু’ (Cosmos Mysuru)। দেশের ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরি করা, গবেষণার নতুন সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের সামনে মহাবিশ্বের অজানা দিক তুলে ধরার ক্ষেত্রে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।



