অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখনও Under Process? ডিসেম্বরে টাকা পাওয়ার সম্ভাবনা আছে কিনা জানুন

SOBDIK NEWS: গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পথচলা শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এখনও এমন অনেকে আছেন যারা ৩ হাজার টাকা করে পাচ্ছেন না। তাঁদের মধ্যে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে Under Process। সেই মহিলাদের কি ডিসেম্বরে মাসে অন্নপূর্ণা যোজনা পাওয়ার সম্ভাবনা রয়েছে? কী জানা যাচ্ছে জেনে নিন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে স্ট্যাটাস দেখা যায়। যাদের নামের পাশে Approved দেখাচ্ছে, তাঁরা ইতিমধ্যেই টাকা পেতে শুরু করে দিয়েছেন। তবে যাদের এখনও Under Process পর্যায়ে রয়েছে, তাঁদের আবেদনের ভেরিফিকেশন চলছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনার জমে থাকা আবেদনগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করছে প্রশাসন। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে যদি জমে থাকা আবেদনগুলির স্ট্যাটাস Under Process থেকে বদলে Approved হয়ে যায়, তাহলে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুনঃ মিড ডে মিলে এলাহি আয়োজন! মোমো-পকোড়া-চিলি চিকেনে জমিয়ে ভূরিভোজ পড়ুয়াদের
তবে আবেদনকারীদের মনে রাখতে হবে, অন্নপূর্ণা যোজনায় কড়া ভেরিফিকেশন হচ্ছে। আবেদনপত্র ও জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ফলে যেসব আবেদনকারীর প্রথম ধাপে ফর্মে সবকিছু ঠিকঠাক ছিল, তাঁরা হয়তো নিয়ম অনুযায়ী আগে টাকা পাবেন। অন্যদিকে যাদের আবেদনে হয়তো কিছু ভুলত্রুটি ছিল, পরবর্তীতে সেগুলি সংশোধন করে জমা দেওয়া হয়েছে, তাঁদের ক্ষেত্রে ডিসেম্বরেই টাকা ঢুকবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সব মিলিয়ে, এখনও যেসব মহিলা অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁদের আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেক যোগ্য মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে বলে বারবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



