0%

‘জঙ্গিদের বিরুদ্ধে…’, ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ হয়ে আফগানিস্তানকে ‘জ্ঞান’ পাকিস্তানের, বিদ্রুপের ঝড়

নিজে সন্ত্রাসের আঁতুড়ঘর। তাদের মদতপুষ্ট জঙ্গিরা বারবার রক্তাক্ত করেছে ভারতকে। সেই পাকিস্তানের মুখে এবার সন্ত্রাস দমনের বার্তা। তবে এই বার্তা আফগানিস্তানের উদ্দেশে দিয়েছে ইসলামাবাদ।

সোমবার ইসলামাবাদে ‘ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন’ (ইসিও)-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তৃতা করতে গিয়ে পাক উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দার জানান আঞ্চলিক সহযোগিতার জন্য আফগান কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসবাদের মোকাবিলা করা। তিনি বলেন, “পাকিস্তান এমন আফগানিস্তানকে দেখতে চায়, যা শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল। তারা প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। স্থিতিশীল আফগানিস্তান কেবল সে দেশের জনগণের জন্যই নয়, বরং গোটা অঞ্চলের জন্যই কল্যাণের। কারণ, এটি বাণিজ্য, ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ খুলে দেবে।” যোগ করেন, শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নিরাপদ পরিবেশ থাকা অপরিহার্য।” পাক মন্ত্রীর বার্তা, কাবুল যদি তাদের ভূখণ্ড থেকে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ না করে, তাহলে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে ভারত দীর্ঘদিন ধরেই সরব। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভারতকে নিশানা করছে। সেই শক্তিগুলির বিরুদ্ধে ইসলামাবাদকে বারবার পদক্ষেপ করার আহ্বান জানিয়ে আসছে ভারত। কিন্তু তাতে কর্ণপাত করেনি পাকিস্তান। উলটে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে শাহবাজ শরিফের দেশের বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে বিদেশমন্ত্রক জানিয়েছে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার প্রদর্শনের প্রয়োজন। জঙ্গিদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতেই হবে। কিন্তু তারপরেও বদলায়নি ছবি। এদিকে এবার সন্ত্রাস নিয়ে একই ভাষায় কাবুলকে বার্তা দিল পাকিস্তান। তারপরই বিদ্রুপবাণে বিদ্ধ হয়েছে ইসলামাবাদ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker