0%

‘এরা শচীনকেও ছেঁটে ফেলত’, সিরাজ বাদ পড়ায় গম্ভীরের ম্যানেজমেন্ট নিয়ে বিস্ফোরক কাইফ

মহম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। নিয়মিত পারফর্ম করেও দলে জায়গা হয়নি। অভিযোগের আঙুল উঠছে ভারতের কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের দিকে। সিরাজের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ দেশের ক্রিকেট সমর্থক থেকে প্রাক্তনীরা। এমনকী মহম্মদ কাইফ তো বলেই দিচ্ছেন, এই ম্যানেজমেন্ট শচীন তেণ্ডুলকরকেও বাদ দিয়ে দিত। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে মহম্মদ শামির কথা তুলে বিস্ফোরক কাইফ।

প্রাক্তন ক্রিকেটার বলছেন, “এই ম্যানেজমেন্টের কাছে বিষয়টা জলভাত হয়ে গিয়েছে। যদি দু’তিনটে ম্যাচ খারাপ খেলো, তাহলে এই অবস্থা হবে। যদি শচীন তেণ্ডুলকর এই দলের অংশ থাকত, তাহলে তাঁকেও বাদ দিত। হয়তো দুয়েকটা ম্যাচ খারাপ খেলেছে। কিন্তু এই ম্যানেজমেন্ট সেসব দেখত না। কোনও কথা না বলেই তাঁকে বাদ দিয়ে দিত।”

উদাহরণ দিয়ে কাইফ বলছেন, “কে সিনিয়র, সেসব নিয়ে মাথাই ঘামায় না ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবকে বাদ দিয়েছে। মহম্মদ শামিকে তো আর ডাকেইনি। এরা সিনিয়রদের সম্মান দিতে জানে না। ভাবটা হল, ‘সিনিয়র তো কী হয়েছে? এখন কী করছ?’ সিরাজের সঙ্গেও একই ঘটনা ঘটল।”

এটা ঠিক যে শ্রীলঙ্কায় টেস্টে সিরাজ খুব একটা ভালো করেননি। দুই টেস্টে ৪ উইকেট পেয়েছেন। কিন্তু কাইফের পালটা, “ওদের স্মৃতি খুব দুর্বল। শ্রীলঙ্কায় সিরাজ হয়তো ভালো খেলেনি। কিন্তু এশিয়ায় সবসময় অশ্বিন আর জাদেজা উইকেট তুলেছে। শ্রীলঙ্কাতেও জাদেজা ও মানব সুতার বেশি বল করেছে।” কিন্তু তার আগে ইংল্যান্ড সফরে আগুনে ফর্মে ছিলেন সিরাজ। এতদিন টেস্ট দলে নিয়মিত ছিলেন। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোট-আঘাতের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজ নিয়মিত খেলে গিয়েছেন। পারফর্মও করেছেন। এমনকী ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন পড়েনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে সেই সিরাজকে আচমকা বসিয়ে দেওয়া হল আনকোরা পেসারদের জন্য।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker