0%

শেষবেলায় কর্নাটক থেকে ফেডারেশন নির্বাচনের টিকিট, বিজেপির কল্যাণের পাশে কংগ্রেস!

আসন্ন ফেডারেশন নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বাংলার সুব্রত দত্ত ও অনির্বাণ দত্ত। এদিন রিটার্নিং অফিসার রাজীব শর্মা ভোটার লিস্ট প্রকাশ করেন। সেই তালিকাতেই রয়েছে সুব্রত, অনির্বাণের।

কিছুদিন আগেই ঘরোয়া লিগের ক্লাব চাঁদনি এসসির কর্তা নজরুল ইসলাম বাংলার দুই কর্তার ভোটাধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিলেন। বাংলার এই দুই কর্তা যাবে ফেডারেশনের নির্বাচনে যাতে ভোটার হতে না পারেন, সেই জন্যই একাধিক কারণ দেখিয়ে চাঁদনি কর্তা আপত্তি জানিয়েছিলেন। এদিনের পর বাংলার দুই কর্তার ভোটাধিকার প্রয়োগ করতে আর কোনও বাধা রইল না।

এদিকে, কর্নাটক থেকে ভোটার হিসাবে এলেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ও এনএ হ্যারিস। কর্নাটক থেকেই সভাপতি পদে কল্যাণ ও সহ-সভাপতি পদে হ্যারিস মনোনয়ন দিতে চলেছেন। এত দিন ফেডারেশনে বিজেপি-শাসিত গুজরাটের প্রতিনিধিত্ব করতেন কল‍্যাণ। এ বার সেই গুজরাট তাঁকে এআইএফএফ-এর নির্বাচনে টিকিট দেয়নি। বেগতিক দেখে দমন ও দিউয়ের সংস্থা থেকে প্রতিনিধি হিসাবে ফেডারেশনের ভোটে যাওয়ার চেষ্টা করেছিলেন কল্যাণ। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তাঁরাও।

বস্তুত বিজেপি শাসিত কোনও রাজ্য থেকেই ফেডারেশনের নির্বাচনে টিকিট পাননি কংগ্রেস। শেষে কংগ্রেস শাসিত কর্নাটকের ফুটবলকর্তা এন এ হ্যারিসের সঙ্গে হাত মেলান কল্যাণ। তিনি কর্নাটকের ফুটবল সংস্থার সভাপতি। তিনি কল্যাণকে সমর্থন করতে রাজি হন। যদিও তাঁর সমর্থনে ফেডারেশনে গেলেও কল্যাণের এআইএফএফ সভাপতি পদে ভোটে দাঁড়ানো বা জেতা নিয়ে সংশয় রয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker