Durgapur: সুপার কপ! দুর্গাপুর বৃদ্ধার ব্যাগ ছিনতাইকারীকে ফিল্মি স্টাইলে ৫ মিনিটে ধরল পুলিশ | Durgapur Bag Snatching Case

প্রীতি পোদ্দার, কলকাতা: চুরি করেও পার পেল না ছিনতাইবাজ, ফিল্মি কায়দায় রীতিমত ধাওয়া করে ছিনতাইবাজকে হাতে নাতে পাকরাও করলেন দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ। বুধবার রাতে এক বৃদ্ধার ব্যাগ ছিনতাই করাকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড (Durgapur Bag Snatching Case) শুরু হয়ে যায় এলাকায়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের অ্যাকশন দেখে প্রশংসা করেন স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ম্যাক্সমুলার পথে একজন বৃদ্ধা ফুল কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইক নিয়ে এক ছিনতাইবাজ বৃদ্ধার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে বৃদ্ধার মোবাইল, চশমা, বাড়ির চাবি, এটিএম কার্ড সহ নগদ কিছু টাকাও ছিল। শেষে অভিযোগ সিটি সেন্টার ফাঁড়িতে দায়ের করতেই অ্যাকশনে নামে পুলিশ। কয়েক মিনিটের মধ্যে ওই দুষ্কৃতিকে ধাওয়া করে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
মাত্র ৬ মাস বয়সেই বিশ্বরেকর্ড শিশু কন্যার! বিরাট কীর্তি হুগলির খানাকুলের ছোট্ট খুঁদের
৪-৫ মিনিটের মধ্যে গ্রেফতার ছিনতাইবাজ
পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম শেখ তাহিরুদ্দিন, তাঁর বাড়ি পলাশদিহা মসজিদ পাড়ায়। তিনি পুলিশের ধাওয়া খেয়ে শেষে ভয়ে সোনার তরী জঙ্গলের সামনে ব্যক্তি ফেলে পালিয়ে যায়। কিন্তু তাতেও হল না লাভ, পুলিশ দ্রুততার সঙ্গে ব্যাগটি নিয়ে অভিযুক্তকে গান্ধীমোড় পেট্রোল পাম্প এর সামনে থেকে বাইকসহ গ্রেফতার করে। মাত্র ৪-৫ মিনিটের মধ্যে পুলিশের এই দ্রুত পদক্ষেপ সকলকে আপ্লুত করে। জানা গিয়েছে আজ অভিযুক্ত শেখ তাহিরুদ্দিনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে তবে বিচার ব্যবস্থা নিয়ে।
আদালতের রায় সত্ত্বেও ডিএ মেলে না! রাজ্য সরকারকে তোপ মলয় মুখোপাধ্যায়ের
এদিকে গত ঘটনায় রীতিমতো আতঙ্কিত বৃদ্ধা। তিনি সাংবাদিকদের জানান, এই ধরনের ঘটনা জীবনে প্রথম তাঁর সঙ্গে ঘটলো। এতদিন টিভিতে, নিউজপেপারে এই চুরির ঘটনা পড়েছিলেন আজ সেটা যে তাঁর সঙ্গে ঘটবে তিনি ভাবতে পারেননি। পুলিশের তরফে জানা গিয়েছে অভিযুক্ত শেখ তাহিরুদ্দিন বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন এলাকায় ছিনতাই এর ঘটনায় তার নাম বারংবার উঠে এসেছে। গতকাল পুনরায় এই ঘটনা ঘটায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের তরফে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।



