0%

কালীপুজোর পরদিন সোমবার কম চলবে মেট্রো, বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের

SOBDIK NEWS: আজ কালীপুজো তথা দীপাবলি উপলক্ষে বেড়েছে মেট্রোর সংখ্যা। ব্লু সহ একাধিক লাইনে বাড়ানো হয়েছে পরিষেবা। একই সঙ্গে দিনের প্রথম ও শেষ মেট্রোর (Kolkata Metro) সময়সূচীতেও আনা হয়েছে বদল। যাত্রীদের ভিড় সামলাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এবার আগামী ৯ নভেম্বর, সোমবার গোবর্ধন পুজো উপলক্ষে মেট্রোর সংখ্যা কমছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সোমবার কম থাকবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন হওয়ায় মেট্রোর ব্লু, গ্রিন, ইয়েলো লাইনে পরিষেবা অন্যান্য কর্মদিবসের তুলনায় কম থাকবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচীতে কোনও বদল আসছে না বলেই জানানো হয়েছে।

ব্লু লাইনে কটি ট্রেন: কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২৬ জোড়া ট্রেন। অর্থাৎ সারাদিনে মোট ২৫২ টি ট্রেন চলবে। গ্রিন লাইনে অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মধ্যে ১০৬ জোড়া মেট্রো চালানো হবে। আপ ডাউন মিলিয়ে সারাদিনে চলবে ২১২ টি মেট্রো।

আরও পড়ুন : সর্ষে দিয়ে তো অনেক খেলেন, এবার চেখে দেখুন পাবদা পোস্ত, রইল রেসিপি

ইয়েলো লাইনে কটি ট্রেন: নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর অর্থাৎ ইয়েলো লাইনে আপ ডাউনে ৪৬ জোড়া অর্থাৎ মোট ৯২ টি মেট্রো (Kolkata Metro) চালানো হবে। যদিও পরিষেবা কমলেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচীতে কোনও বদল আনা হয়নি। অন্যান্য কর্মদিবসের মতোই নির্ধারিত সময়ে প্রথম ও শেষ মেট্রোর পরিষেবার সুবিধা পাবেন।

আরও পড়ুন : আলোর কারসাজিতে ফুটে উঠেছে অযোধ্যার রাম মন্দির থেকে রামায়ণ, বারাসতের কালীপুজো এবার ‘রামময়’

রবিবার কালীপুজোর দিন বিশেষ পরিষেবা পাওয়া যাবে কলকাতা মেট্রোয়। কালীপুজো উপলক্ষে সকাল থেকে বেলা ২ টো পর্যন্ত রবিবারের সূচি মেনে চলবে মেট্রো। তারপর থেকে সপ্তাহের বাকি কাজের দিনগুলির সময়সূচী মেনেই দেওয়া হবে পরিষেবা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker