0%

CBI-এর আগের রিপোর্টে অসন্তুষ্ট! আরজি করে প্রমাণ লোপাট নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

SOBDIK NEWS: আরজি কর কাণ্ডের (RG Kar Case) কয়েকদিন পরেই হাসপাতালে ভাঙচুর ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের ১৪ অগাস্ট রাতে ঘটা সেই ঘটনা নিয়ে সিবিআইয়ের আগের রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই কারণে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

সিবিআইয়ের আগের রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট | (Calcutta High Court)

শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আরজি কর হাসপাতালে ভাঙচুর ও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে? এর বিস্তারিত তথ্য জানতে চান তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগের রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় আরও বিস্তারিত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি শম্পা সরকারের পর্যবেক্ষণ, আদালতের একমাত্র কাজ নির্যাতিতার মা-বাবার বক্তব্য শোনা নয়। আরজি কর কাণ্ডের পর প্রমাণ নষ্টের অভিযোগও গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে হবে। ১৪ অগাস্ট যে ঘটনা ঘটেছিল, তাতে সিবিআই কী কী পদক্ষেপ করেছে, তদন্তে কী সামনে এসেছে সেই বিষয়ক তথ্য তলব করা হয়েছে। আদালত মনে করছে, কেন্দ্রীয় এজেন্সির জমা করা রিপোর্টে প্রয়োজনীয় বিস্তারিত তথ্যের অভাব আছে।

আরও পড়ুনঃ ‘ধর্ম আলাদা হলেও একসঙ্গে বসবাসে বাধা নয়’! ভিনধর্মের দম্পতিকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের নির্দেশ, আরজি কর কাণ্ডের পর থেকে এই ঘটনা ঘিরে ওঠা যাবতীয় অভিযোগ সিবিআইকে নিজেদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ মূল ধর্ষণ খুনের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তার পরবর্তীতে যা যা অভিযোগ উঠেছে সেগুলিকেও তদন্তকারী সংস্থাকে খতিয়ে দেখতে হবে। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

আরজি কর কাণ্ডের পর দু’বছরের বেশি সময় অতিক্রান্ত। এর মধ্যে একাধিকবার মেয়ের বিচার চেয়ে সরব হয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। এবার সেই আরজি কর কাণ্ডের পর হাসপাতালে হওয়া ভাঙচুর ও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল হাইকোর্ট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker