0%

চিনকে টক্কর দিচ্ছে ভারত! এশিয়ার দ্বিতীয় কার্যকর নেতা মোদী, বলছে রিপোর্ট

নয়াদিল্লি: এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। চিনের সঙ্গে সামগ্রিক ক্ষমতার ব্যবধানও গত আট বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষণা…

নয়াদিল্লি: এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। চিনের সঙ্গে সামগ্রিক ক্ষমতার ব্যবধানও গত আট বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লাউই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে উঠে এসেছে এই তথ্য। পাশাপাশি, এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতাদের তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজের স্থান ধরে রেখেছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও চিন। ভারতের সামগ্রিক ক্ষমতার স্কোর বেড়ে হয়েছে ৪০.৫। গত বছরের তুলনায় ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যদিও চিনের সামগ্রিক ক্ষমতা এখনও ভারতের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।

২০১৮ সাল থেকে এই সূচক প্রকাশ করছে লাউই ইনস্টিটিউট। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা-সহ আটটি মাপকাঠিতে দেশগুলির অবস্থান বিচার করা হয়।

মোদীর নেতৃত্বের মূল্যায়নে উন্নতি

রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে বিশেষজ্ঞদের মতামত। আঞ্চলিক নেতৃত্বের সূচকে তিন ধাপ এগিয়েছে ভারত। শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

লাউই ইনস্টিটিউটের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ভারতের তুলনামূলক কম কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক নেতৃত্বের মূল্যায়নে প্রভাব ফেলেছে। বিশেষ করে, ভারতের আয়োজিত সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দেশে ফেরার পথে একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়ার ঘটনায় নয়াদিল্লির সীমিত প্রতিক্রিয়ার বিষয়টি রিপোর্টে উঠে এসেছে।

প্রতিরক্ষা ক্ষেত্রেও অগ্রগতি

অর্থনৈতিক সক্ষমতার বিভাগে ভারতের স্কোর কমে হয়েছে ২৬.৪। দুর্বল টাকা, আইএমএফের হিসাব পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়াকে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার স্কোর বেড়ে হয়েছে ৫৬.২।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় এই বিভাগে ভারতের স্কোর ১৮.৬ হয়েছে। দুই ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে দেশটি। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিকেও এই অগ্রগতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থা।

অন্যদিকে, পাকিস্তান উঠে এসেছে ১৬ নম্বরে। আমেরিকা-ইরান সংঘর্ষবিরতি আলোচনায় ইসলামাবাদের ভূমিকা তাদের কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে বলে জানিয়েছে রিপোর্ট।

সন্ত্রাসের প্রশ্নে প্রমাণের দাবি! সিন্ধু জল চুক্তি নিয়েও এড়ালেন পাকিস্তানি মন্ত্রী

সম্পর্ক আরও মজবুত! বালেনের সঙ্গে বৈঠকের পরই নেপালকে ১৫ হাজার কোটি বরাদ্দ মোদীর

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker