শুধু শিক্ষক নয়, পড়ুয়াদেরও এবার বায়োমেট্রিক হাজিরা স্কুলে, কবে থেকে চালু হচ্ছে?

SOBDIK NEWS: স্কুলে হাজিরা (School Attendance) দেওয়ার পদ্ধতিতে আসতে চলেছে বড়সড় বদল। খাতায় কলমে পুরনো পদ্ধতিতে আর নয়, এবার থেকে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। আগামী বছর থেকেই মুখের ছবি শণাক্ত করে নেওয়া হবে অ্যাটেনডেন্স। শুধু শিক্ষক ও শিক্ষাকর্মীদেরই নয়, ছাত্রছাত্রীদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা।
স্কুলে হাজিরার (School Attendance) ব্যবস্থায় বদল
স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আগেই জানিয়েছিলেন এই উদ্যোগের কথা। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ২ জানুয়ারি থেকেই বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। তবে আগামী বছর থেকে ব্যবস্থা চালু হওয়ার আগে ডিসেম্বর মাস থেকে পাইলট প্রোজেক্ট শুরু হয়ে যাবে বলে খবর।
বসছে ফেস রেকগনিশন সিস্টেম: ডিসেম্বর থেকে স্কুলে স্কুলে বসতে চলেছে ফেস রেকগনিশন সিস্টেম। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসেই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স থাকবে। শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
আরও পড়ুন : পাক সিরিজ ভারতে মুক্তিতে নিষেধাজ্ঞা, পুরনো কথা মনে করিয়ে নেটফ্লিক্সকে বার্তা কেন্দ্রের
কবে থেকে চালু: অন্যদিকে ছাত্রছাত্রীদের জন্য চালু করা হচ্ছে এআই বেসড হাজিরা (School Attendance) পদ্ধতি। ছাত্রছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করতে ব্যবহার করা হবে এআই নির্ভর প্রযুক্তি। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া ও ৪ লক্ষ শিক্ষক এই নতুন ব্যবস্থার আওতায় আসতে চলেছেন।
আরও পড়ুন : প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা সহ অতিরিক্ত সুবিধা, জিও-র ৫৬ দিনের এই প্ল্যানের দাম কত জানেন?
এই ব্যবস্থার মাধ্যমে স্কুল শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়বে। স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতির হিসাব আরও নির্ভুলভাবে রাখা এবং হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।



