ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: একদিকে মান বাঁচানোর লড়াই। অপরদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পযুর্দস্ত করতে মাঠে নেমেছেন শ্রেয়স আয়াররা। আজ, শুক্রবার (৩০ অক্টোবর) নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে চতুর্থ টি-২০ খেলতে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ভারত ৩-০-তে সিরিজ জিতে নিয়েছে। বাকি দুই ম্যাচ জিতলে চুনকাম করা হবে কিউয়িদের। আর নিউজিল্যান্ডকে সেই অপমানের হাত থেকে বাঁচতে জিততেই হবে অন্তত একটি ম্য়াচ। এদিন টসে জিতে ফের প্রথমে ফিল্ডিং-য়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করতে পাঠান কিউয়িদের।
যেহেতু নিউজিল্যান্ডের এখন শীতের মরশুম, আর রাতের বেলা শিশির পড়ছে। সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেকেন্ড ইনিংসে বল করা। সেই কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। এদিন নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং-য়ে ফের ব্যর্থ হোন টিম সেইফার্ট। মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে কিছুটা হাল ধরেছিলেন ফিন অ্যালেন ও ড্যারিয়েল মিচেল। দুজনে মিলে ভারতীয় বোলারদের সামলান বেশ কিছুক্ষণ। কিন্তু তাঁরা দুজনেও বড় স্কোর করতে ব্য়র্থ হোন। ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে ৩১ রান, অপরদিকে মিচেলের সংগ্রহ ২৪ রানের। ভারতের বিরুদ্ধে সেই একা হাতে লড়াই চালিয়ে যান গ্লেন ফিলিপস। চলতি টি-২০ টুর্নামেন্টে তিনিই কিউয়িদের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে স্কোর করে গিয়েছেন।
আরও পড়ুন: একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ
এদিনও তার অন্যথা হয়নি। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্লেন ফিলিপস। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। তিনিও হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। যার ফলে অকল্যান্ডের মাঠে শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রানের টার্গেট দিল কিউয়িরা। ভারতের হয়ে এদিন ভাল বল করতে পারেননি কোনও বোলার। ভুবনেশ্বরকে বসিয়ে এদিন খেলানো হয়েছে মায়াঙ্ক যাদবকে। কেন তাঁকে এদিন কোচ গম্ভীর সুযোগ দিয়েছেন তা স্পষ্ট। একাই তিনটি উইকেট নিয়েছেন মায়াঙ্ক। বাকি অক্ষর প্যাটেল, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদবরা নিয়েছেন একটি করে উইকেট। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলেপ কাঁধে ভর করেই ভারতের সামনে এদিন ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড।
The post ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



