0%

আলোর কারসাজিতে ফুটে উঠেছে অযোধ্যার রাম মন্দির থেকে রামায়ণ, বারাসতের কালীপুজো এবার ‘রামময়’

SOBDIK NEWS: বাংলায় কালীপুজোয় (Barasat Kalipujo) লাইমলাইট কাড়ে বারাসত। দীপাবলির আগে থেকেই আলোয় আলোয় সজ্জিত হয়ে ওঠে বারাসতের আনাচে কানাচে। তবে এবার কালীপুজোর লাইটিংয়ে দেখা গেল একটু ভিন্ন ছবি। এক ঝলক দেখলে মনে হবে যেন বারাসত নয়, পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। কালীপুজোয় এবার লাইটিংয়ে রমরমা রাম কাহিনির।

বারাসতের কালীপুজোয় (Barasat Kalipujo) এবার রাম কথা

কোথাও অযোধ্যার রাম মন্দির, কোথাও আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রামের বনবাস, রাবণ বধ। মণ্ডপের ভেতরে পূজিতা মা কালী। কিন্তু বাইরে ‘রামরাজ্য’। আলো দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে শ্রীরামের জীবনের বিভিন্ন পর্ব। রাম সীতার কাহিনি, বনবাস পর্ব থেকে লঙ্কাকাণ্ড সবটাই ফুটে উঠেছে আলোর কারসাজিতে।

লাইটিংয়ে রামায়ণ পর্ব: বারাসতের কালীপুজো মানেই চোখ ধাঁধানো লাইটিংয়ের খেলা। এবার সেখানেই জায়গা করে নিল রাম গাথা। শুধু রামায়ণের বিভিন্ন পর্ব নয়, অযোধ্যার নানান দৃশ্যও তুলে ধরা হচ্ছে আলোর মাধ্যমে। মণ্ডপ, প্রতিমার পাশাপাশি আলোকসজ্জায় রাম সীতার কাহিনি দেখতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

আরও পড়ুন : সর্ষে দিয়ে তো অনেক খেলেন, এবার চেখে দেখুন পাবদা পোস্ত, রইল রেসিপি

কী বলছেন উদ্যোক্তারা: অনেকে এর নেপথ্যে টেনে আনছেন রাজনৈতিক দৃষ্টিকোণ। বিজেপির মতে, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর কালীপুজো সহ বিভিন্ন ধর্মীয় উৎসবের ঐতিহ্য এবং জাঁকজমক বেড়েছে। বারাসতের (Barasat Kalipujo) শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের কালীপুজোর অন্যতম উদ্যোক্তা জানান, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষ্টি ও সংস্কৃতিকে নষ্ট করেছেন। রামনবমী থেকে রামমন্দির প্রতিষ্ঠার কর্মসূচির বিরোধিতা করেছেন। সেই কারণেই আজ তাঁর এই হাল।

আরও পড়ুন : তৃতীয় দিনেই ২০০ কোটির মাইলফলক পার, বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রামায়ণ’

তিনি আরও বলেন, বাংলার গরিমাকে ধরে রাখতেই আলোকসজ্জায় এই ভাবনা। আরেক পুজো উদ্যোক্তা বলেন, তৃণমূল গিয়ে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যেও আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker