রাত ৯টা থেকে NH 10 বন্ধ, সিকিম ও কালিম্পং যাওয়ার আগে জেনে নিন নিয়ম

শিলিগুড়ি: সিকিম ও কালিম্পং যাওয়ার পরিকল্পনা থাকলে রাতের যাত্রার সময়সূচি নতুন করে ঠিক করতে হতে পারে। রাস্তার কাজের জন্য NH-10-এর সেবক-রংপো অংশে রাত ৯টা থেকে…
শিলিগুড়ি: সিকিম ও কালিম্পং যাওয়ার পরিকল্পনা থাকলে রাতের যাত্রার সময়সূচি নতুন করে ঠিক করতে হতে পারে। রাস্তার কাজের জন্য NH-10-এর সেবক-রংপো অংশে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে এই বিধিনিষেধ। এর ফলে পর্যটক এবং স্থানীয় যাত্রীদের রাতের যাতায়াতে সমস্যা হতে পারে।
ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর জারি করা নির্দেশ অনুযায়ী, প্রথম পর্যায়ের বিধিনিষেধ ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ৩ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত একই নিয়ম চালু থাকবে।
৫২.১ কিলোমিটার রাস্তায় বন্ধ থাকবে সব ধরনের যান
NH-10-এর সেবক করোনেশন ব্রিজ থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১ কিলোমিটার অংশে এই বিধিনিষেধ কার্যকর হবে। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ, শুধু পর্যটকদের গাড়ি নয়, স্থানীয় ও বাণিজ্যিক যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
NHIDCL-এর নির্দেশ অনুযায়ী, পাহাড়ের ঢালে খনন এবং সুরক্ষার কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ভূমিধসের ঝুঁকি কমাতে এবং রাস্তার পাশের ঢাল মজবুত করতে প্রয়োজনীয় কাজ চলবে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
NHIDCL-এর শিলিগুড়ি প্রকল্প দফতরের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্টস) শিবম সিং জানিয়েছেন, NH-10-এর সেবক-রংপো অংশের পাহাড়ি ঢালে Slope Protection এবং Landslide Mitigation-এর কাজ করা হবে।
এই কাজের জন্য পাহাড়ের অংশবিশেষ খনন করতে হবে। সেই সময় পাথর বা মাটি ধসে পড়ার মতো সম্ভাব্য বিপদের আশঙ্কা রয়েছে। তাই কাজ চলাকালীন যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রার আগে সময়সূচি দেখে নিন
বিধিনিষেধের কারণে সিকিম ও কালিম্পংগামী পর্যটক এবং স্থানীয় যাত্রীদের রাতের যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে রাত ৯টার পর সেবক-রংপো রুটে পৌঁছনোর পরিকল্পনা থাকলে যাত্রার সময় পরিবর্তন করা জরুরি।
প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর ২০২৭ সালের ৩ জানুয়ারি থেকে ফের রাতের যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকলে NHIDCL-এর নির্দেশ ও স্থানীয় প্রশাসনের আপডেট দেখে যাত্রা করা উচিত।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



